চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা চিকিৎসায় পুলিশ হাসপাতালে বিকাশের ভেন্টিলেটর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 16, নভেম্বর 2020
in বাংলাদেশ
A A
Policemen and medical staff with ventilator box in hospital setting. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা চিকিৎসা-সেবায় দেশের শীর্ষ হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সামগ্রী প্রদানের ধারাবাহিকতায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৬টি ভেন্টিলেটর প্রদান করলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

সোমবার বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন।

বিকাশের হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, ডক্টর ইনচার্জ ডাঃ মোঃ আজহারুল ইসলাম তালুকদার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও ঢাকা সিএমএইচ-কে ২৪টি ভেন্টিলেটর প্রদান এবং বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতাল (বিআইএইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ এর ধারাবাহিকতায় এবার পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা সেবায় এই ভেন্টিলেটরগুলো প্রদান করলো বিকাশ। এই ভেন্টিলেটরগুলো চলমান মহামারীর মধ্যে ফ্রন্টলাইন যোদ্ধাদের পাশাপাশি অন্যান্য কোভিড রোগীদেরও সহায়তা করবে।

চলমান এই উদ্যোগের পাশাপাশি আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৫০টি ভেন্টিলেটরসহ ছয় লক্ষাধিক চিকিৎসা সামগ্রী প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করেছে বিকাশ। এছাড়াও একই সময়ে বিকাশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই বিকাশের এই চলমান উদ্যোগে আরো হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যুক্ত হবে। মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন মোবাইল আর্থিক সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বিকাশ তার উদ্যোগ অব্যাহত রেখেছে।

Tags: করোনা চিকিৎসাপুলিশ হাসপাতালবিকাশভেন্টিলেটর
Previous Post

জনসন অ্যান্ড জনসনের দুই ডোজ ভ্যাকসিনের ট্রায়াল শুরু

Next Post

গ্রানাইটেও সাকিবের আগ্রাসন

Next Post
ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রানাইটেও সাকিবের আগ্রাসন

এফডিসিতে নির্বাচনী প্রার্থীদের ছবি, পরিচালক সমিতির নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া: পরিচালক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT