চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা’র পূর্বাভাস ১৯৮১ সালে প্রকাশিত একটি বইতে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 10, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের শুরুতে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত নাম করোনা ভাইরাস। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নজরে আসে পুরোপুরি নতুন এই ভাইরাসটি।

কিন্তু আসলেই কি এই ভাইরাস নতুন? এই প্রশ্নের অবতারণা হয়েছে ১৯৮১ সালে প্রকাশিত একটি বইয়ের সূত্র ধরে। ওই বইটিতে ২০২০ সাল ও করোনায় আক্রান্তের লক্ষণ উল্লেখ করে লেখা হুবহু মিলে যাওয়াতে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

করোনা ভাইরাস ধরনের অসুস্থতার খবর দেওয়া ১৯৮১ সালে প্রকাশিত বইটির নাম, দি আইজ অব ডার্কনেস। লিখেছেন আমেরিকান লেখক ডিন কন্টজ।

যুক্তরাষ্ট্র পকেট বুক থেকে প্রকাশিত ওই থ্রিলার উপন্যাসটির ৩১২ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ২০২০ সালের দিকে বিশ্বব্যাপী একটি ভয়াবহ নিউমোনিয়া ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়বে। সেটি শ্বাসযন্ত্র, শ্বাসনালী সংশ্লিষ্ট টিউবে আক্রমণ করবে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা থাকা সত্ত্বেও। অসুস্থতার চেয়েও সবচেয়ে হতবুদ্ধির বিষয় হবে যতটা আকস্মিক রোগটি আসবে ততটা আকস্মিকই সেটা নির্মূলও হয়ে যাবে। দশ বছর পরে সেটি আবার আক্রমণ করবে। তারপরে চিরতরে নিশ্চিহ্ন হবে।

বইটির আরেকটি পৃষ্ঠায় লেখা হয়েছে, তারা ‘উহান-৪০০’ এর কর্মীদের ডাকলেন। কারণ এটা উহান শহরের বাইরে তাদের আরডিএনএ ল্যাবে তৈরি হয়েছে। এটি ৪০০ তম মানুষ্যতৈরি উদ্ভিদজ জীবাণুর স্থায়ী অত্যাচার যেটা সেই গবেষণা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে।চিত্রে দেখা যাচ্ছে, ১৯৮১ সালে প্রকাশিত বই থেকে করোনা সংক্রান্ত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো সেই বইতে লেখা তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায় বর্তমানে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের অবস্থা। চীনের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। আকস্মিকই এর প্রাদুর্ভাব দেখা যায়। এবং খুব দ্রুতই সেটা মহামারী আকার ধারণ করে।

সারাবিশ্বে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজারেরও বেশি জন।

Tags: উহানকরোনাকরোনা ভাইরাসচীন
Previous Post

রোনালদোদের লিগ’সহ ইতালিতে সব ঘরোয়া খেলা বন্ধ

Next Post

সৌদি আরব থেকে আসা দম্পতি করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব থেকে আসা দম্পতি করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোরিয়া জিন্সে কেনাকাটায় নগদ গ্রাহকদের জন্য ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT