চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু

গোলাম সরওয়ার ছানু by গোলাম সরওয়ার ছানু
1:48 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A
শিশু কন্যার সুন্দর ছবি, ফুলের মুকুট পরা, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ এসকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা গেছে।

বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে সুবর্ন ইসলাম রোদেলা নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। রোদেলা মানিকগঞ্জ শহরের বেউথা এলাকার বশির উদ্দিনের মেয়ে।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে তিন দিন ধরে রোদেলার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে সে ওষুধও খাচ্ছিল। কিন্তু বুধবার দুপুর ১২টার দিকে মারাত্বক শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথায় অচেতন হয়ে পড়ায় তাকে দ্রুত মানিকগঞ্জের মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করে রিপোর্টে করোনার উপসর্গ দেখা যায়।

রোদেলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মানিকগঞ্জ থেকে ঢাকা নিয়ে আসার পথে গাবতলী এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নু জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, রোগীর পরীক্ষার পর তার করোনার উপসর্গ পাওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বুধবার দুপুরে তাকে মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। তবে সে করোনায় আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমৃত্যুস্কুলছাত্রী
Previous Post

নাগরিক জীবনে সামাজিক সখ্যের কেন্দ্রবিন্দু যৌথ ছাদকৃষি

Next Post

নিলামে ৫ কোটি টাকা বিক্রি হলো কবিগুরুর আঁকা ছবি

Next Post
কবিগুরুর আঁকা ছবি বিক্রির নিলাম, ৫ কোটি টাকা মূল্য নির্ধারিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে ৫ কোটি টাকা বিক্রি হলো কবিগুরুর আঁকা ছবি

সুমন গাছে পাশে দাঁড়িয়ে, sunglasses পরা, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব বাধা অতিক্রম করে গানে ফিরলেন সুমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT