চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আতঙ্কে হোলি অনুষ্ঠানে অংশ নেবেন না নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 04, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, হোলি উৎসবের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ক্রমশ করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে যে কোনও জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই কারণে চলতি বছর দোল বা হোলির কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার এক টুইট বার্তায় হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ না কারার সিদ্ধান্ত জানান মোদি।

টুইট বার্তায় মোদি বলেন, কোভিড-১৯ নোভেল করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এই বছর আমি কোনও হোলি মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.

— Narendra Modi (@narendramodi) March 4, 2020

ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়ে, ভারতে ৪৮ ঘণ্টার মধ্যে আরও নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুই মাসে ৬০ টি দেশে এই ভাইরাসটি ছড়িয়ে গেছে। এবং চীন থেকেই এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মোদি মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, এখনই করোনা ভাইরাসে আতঙ্ক হওয়ার সময় আসেনি। প্রত্যেককে এই ভাইরাস মোকাবেলায় সর্তক হওয়ার পরামর্শ দেন মোদি। এবং বার বার হাত ধোয়া, মাস্ক দিয়ে মুখ বন্ধ রাখা এবং  হাঁচি কাশির সময় অবশ্যই মুখে টিস্যু ব্যবহার করার পরামর্শ দেন মোদি।

সংবাদ সংস্থাটি জানিয়েছেন, ৪৮ ঘণ্টায় ভারতের দিল্লি, হায়দ্রাবাদ এবং জয়পুরে করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে।

ইতালি থেকে ভারতের জয়পুরে বেড়াতে আসা পর্যটক দলের এক দম্পতির শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের নমুনা মিলেছিল। পরে ওই পর্যটক দলের অন্যদের পরীক্ষা আরও ১৩ জনের রক্তে করোনা ভাইরাস পাওয়া গেছে।

অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স ইন্সটিটিউট বলছে, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকালে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬ জন। বুধবার সেই সংখ্যা একলাফে দাঁড়ায় ২১ জন।

Tags: করোনা ভাইরাসেভারত
Previous Post

নোংরা নোটেও করোনার শঙ্কা

Next Post

করোনা বিষয়ে জানুয়ারিতে সর্তক করেছিল ‘উইচ্যাট’ অ্যাপ

Next Post
WeChat app icon with four notification alerts on a mobile screen. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা বিষয়ে জানুয়ারিতে সর্তক করেছিল 'উইচ্যাট' অ্যাপ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম ক্যারিয়ারে সফল, সংসারে নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT