চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সম্মুখ যোদ্ধাদের জন্য গাইলেন চার তারকা শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 23, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংবাদ প্রতিনিধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসকের পাশাপাশি পুলিশের ভূমিকার শেষ নেই। মানুষ যখন করোনা আতঙ্কে ঘরে, পুলিশ তখন সব ভয় উপেক্ষা করে বাহির সামলেছেন। তাই আইনশৃঙ্খলায় নিয়োজিতদের সম্মান জানিয়ে গাইলেন জনপ্রিয় চার তারকা শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, তাহসান খান ও কোনাল।

‘বাংলাদেশ পুলিশ’ শিরোনামে গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর-সংগীত করেছেন ‘চিরকুট’ ব্যান্ডের ইমন চৌধুরী। সার্বিকভাবে এ গানের তত্ত্বাবধানে আছেন পিকলু চৌধুরী। তিনি বললেন, প্রত্যেকে শিল্পী গানটি স্বেচ্ছায় ও আন্তরিকতা দিয়ে গেয়েছেন। যেমন তাহসান আছেন আমেরিকায়। সেখান থেকে বলা মাত্রই রেকর্ডিং করে পাঠিয়েছেন।

তিনি বলেন, এছাড়া বিশ্বজিৎ দাদা, সামিনা আপা, কোনাল আপা যে যার সুবিধামত স্টুডিও থেকে গানটি করে পাঠিয়েছেন। শিগগিরই ভিডিও নির্মিত হবে। ভিডিওতে করোনাকালে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এবং শিল্পীদের উপস্থিতিও থাকবে। গানটি ঈদে সবগুলো টিভি এবং পুলিশসহ বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশ হবে।

করোনায় পুলিশের অবদানের এ গান নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে কুমার বিশ্বজিৎ বলেন, ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে সম্মুখযোদ্ধাদের নিয়ে গানটি করেছি। জীবনের ঝুঁকি নিয়ে এই করোনাকালীন সময়ে যে মানুষগুলো আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই মূলত এই উদ্যোগ।

গুণী এই শিল্পী বলেন, চিরকুটের ইমনের কম্পোজিশন দারুণ হয়েছে। আমাদের ভয়েস নেয়া শেষ। এখন বাকি কাজ শেষ হলেই গানটি সবাই দেখতে ও শুনতে পারবেন।

যারা এমন কঠিন সময়ের সম্মুখ যোদ্ধা তাদের প্রতি এ গানটির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে সুদূর মার্কিন মুলুক থেকে তাহসান বলেন, বিশেষ করে দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যসেবা আর আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা সবচেয়ে আক্রান্ত হয়েছেন। তাদের অনুপ্রেরণা এবং মানসিক শক্তির জন্য আমরা গান করেছি, আর তো তেমন কিছু করতে পারছি না। আসলেই তারাই এখন আসল যোদ্ধা।

চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল মনে করেন করোনাকালীন পুলিশের কন্ট্রিবিউশন ভোলার মতো নয়। তিনি বলেন, তারা দেশের জন্য কাজ করছেন এবং আমরা তাদের জন্যই গাইলাম। নিজেরা আক্রান্ত হলেও সাধারণ মানুষের সুরক্ষায় পুলিশ ঝাঁপিয়ে কাজ করেছেন। তাদের জন্য গান করতে পারাটা ভীষণ ভালো লাগার ব্যাপার। মিউজিসিয়ান ইমন ভাই যখন আমাকে গানটির কথা জানালেন, শুনেই আগে পিছে না ভেবে এক বাক্যে হ্যাঁ বলে মন খুলে গেয়েছি।

গানটির গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, করোনায় পুলিশের ভূমিকা ফোকাস করে গানটি লিখেছি।

দেশের পুলিশের জন্য গান করতে পারাটা সত্যি আনন্দের বলে মনে করেন সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরী। তার কথা, পুলিশ বাহিনি নিজেদের জীবন বাজী রেখে আমাদের নিরাপত্তা দিচ্ছেন। গানটি করার মূল উদ্দেশ্য তাদের সম্মান জানানো এবং অনুপ্রেরণা দেয়া। যে চারজন শিল্পী গান গেয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন যত্নশীল। পিকলু ভাইও কাজটির জন্য পরিশ্রম করছেন। গানটি সকলের কাছে ভালো লাগলে আমার শ্রম স্বার্থক হবে।

Tags: ইমন চৌধুরীইশতিয়াক আহমেদকরোনাকরোনাভাইরাসকুমার বিশ্বজিৎকোনালচিরকুটতাহসানপিকলু চৌধুরীবাংলাদেশ পুলিশলিড বিনোদনসামিনা চৌধুরী
Previous Post

দেশে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, মোকাবিলায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

Next Post

বংশালে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বাবা-মাসহ আরেক শিশু দগ্ধ

Next Post
নারায়ণগঞ্জ

বংশালে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বাবা-মাসহ আরেক শিশু দগ্ধ

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আই অনলাইন এর সিনেমা ও সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ফারুকীর ৫ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT