চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 25, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ১০ হাজার ৮০০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২০০ জন আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৫২৫ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৮ হাজারের বেশি।

মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে আড়াই লাখের বেশি মানুষ। একদিনেই সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৩০০ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ৪৩৩।

ভারত ও ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় কাছাকাছি। ব্রাজিলে যেখানে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ৩ লাখের বেশি, ভারতে সেই সংখ্যা ১ কোটি ১০ লাখেরও বেশি।  একদিনে ভারতে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার জন। একদিনে ১৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে সারাবিশ্বে ১১ কোটি ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমৃত্যু
Previous Post

মেসির দুই গোল, আলবার একটি, বার্সায় স্বস্তি

Next Post

কোভ্যাক্সের প্রথম চালান পেল ঘানা

Next Post
ঘানায় কোভ্যাক্সের প্রথম চালান পৌঁছেছে, স্বাস্থ্যকর্মীরা দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভ্যাক্সের প্রথম চালান পেল ঘানা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্ছেদ অভিযানেও থামছে না খুলনার ময়ূর নদ দখল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT