চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 28, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
একজন পুলিশ কর্মকর্তা শিশুর সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের ঢাকা মহানগর বিশেষ শাখার (সিটি-এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বিশ্বাসের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ডা. এমদাদুল হক জানান, ‘ব্রেন স্ট্রোক করায় তাকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হন তিনি।’

‘‘এরপর সেখান থেকে ৩-৪ দিন আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল বিশ্বাস।’’

সিটি-এসবির মতিঝিল জোনের ওসি আমির হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, রাসেল বিশ্বাস মেধাবী শিক্ষার্থী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার দেশের বাড়ি বাগেরহাট জেলায়।

মো. রাসেল বিশ্বাস ২০১৩ সালে ৩৪তম আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী এবং একমাত্র ছেলেকে রেখে গেছেন তিনি।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বলেন, সিটি-এসবির এসআই রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের ১৫তম গর্বিত সদস্য হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য আত্মত্যাগ করেছেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গর্বিত, একই সঙ্গে গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ পুলিশ গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে।

দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত করোনাক্রান্ত হয়েছেন দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪২৫ জন।

Tags: করোনাভাইরাসপুলিশ সদস্যের মৃত্যু
Previous Post

করোনাকালে টিকা’র যাত্রাপথেও বাধা

Next Post

করোনা তাড়াতে ভারতের উড়িষ্যায় নরবলি

Next Post
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা তাড়াতে ভারতের উড়িষ্যায় নরবলি

প্রত্যেককে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT