চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় পরামর্শ ছাড়া ক্লোরোকুইন খেয়ে মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 24, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস থেকে বাঁচতে ক্লোরোকুইন ফসফেট ওষুধ খেয়েছিলেন এক দম্পতি। চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ খেয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের আরিজোনার ওই নাগরিক, তার স্ত্রীর অবস্থাও গুরুতর।

এমন তথ্য জানিয়েছে হাসপাতাল ব্যবস্থা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ব্যানার হেলথ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, কোভিড-১৯ চিকিৎসায় ক্লোরোকুইন সম্ভাব্য ওষুধ হতে পারে। তারপরই এমন ঘটনা ঘটলো।

ব্যানার হেলথ জানায়, ক্লোরোকুইন অ্যাকুরিয়ামের ফিশ ট্যাংক পরিস্কার করার জন্যও ব্যবহৃত হয়। ম্যালেরিয়া, লিউপাস ও রিমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার জন্য ক্লোরোকুইনকে অনুমোদন দেয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফএডিএ)।

ব্যানার হেলথ বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধ এমনকি ভুল ওষুধ বা বাড়ির জিনিসপত্র এই ভাইরাসের চিকিৎসা বা প্রতিরোধে সক্ষম নয়।

কোভিড-১৯ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মানুষ এই ভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধের জন্য নতুন নতুন পথ খুঁজে চলছে। তাই বলে নিজে নিজে ওষুধ খাওয়া কখনোই সঠিক নয়-এমনটা মন্তব্য করেছেন ব্যানারের পয়জন অ্যান্ড ড্রাগ ইনফরমেশন সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ড. ড্যানিয়েল ব্রুকস।

তবে আরিজোনার ষাটের কোঠার ওই দম্পতি কিভাবে ক্লোরোকুইন খেয়েছিলেন তা বিস্তারিত জানায়নি এবং কোন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয় তাও জানানো হয়নি।

ক্লোরোকুইন খাওয়ার আধাঘণ্টার মধ্যেই ওই দম্পতির শরীরে প্রতিক্রিয়া তৈরি হতে শুরু করে। পরে তাদের পার্শ্ববর্তী ব্যানার হেলথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার এক টুইটে ট্রাম্প লিখেন, হাইড্রোক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমিসিন চিকিৎসার ইতিহাস বদলের একটি বড় সুযোগ আছে। তার আগের কিছু গবেষণা জানিয়েছিলো ভাইরাসের বিরুদ্ধে এই ওষুধটি কার্যকর হতে পারে। কিন্তু ট্রাম্পের মন্তব্যের পরে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, আরো বেশি গবেষণা দরকার আছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাওসি বলেন,  হুট করে সেটা কাজ করতে পারে, কিন্তু আমার দায়িত্ব বৈজ্ঞানিকভাবে ওষুধটা কাজ করে কিনা সেটা প্রমাণ করা। হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সে দায়িত্ব পালন করেন ফাওসি।

ট্রাম্পের এই বক্তব্যের পরে তিন জনের শরীরে এই ওষুধের ওভারডোজ দেওয়া হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তারা ক্লোরোকুইন নিয়ে হুশিয়ারি বার্তা দেয়।

ব্যানার হেলথ জানায়, স্বাস্থ্য কর্মীদের হাসপাতালে থাকা রোগিদের ক্লোরোকুইন না দেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ।

Tags: করোনাকরোনা ভাইরাসকোভিড-১৯
Previous Post

বিদেশফেরতরা অবস্থান না জানালে শাস্তি: পুলিশ সদরদপ্তর

Next Post

অর্থাভাবে কন্নড় প্রযোজকের আত্মহত্যা

Next Post
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদকের ছবি, ক্যাপশনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থাভাবে কন্নড় প্রযোজকের আত্মহত্যা

দিনাজপুরে পুলিশ সদস্যরা করোনা সচেতনতায় প্রচার চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে করোনা সচেতনতায় পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT