চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় দরিদ্র হতে পারে ৬ কোটি মানুষ: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 20, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে প্রায় ৬ কোটি মানুষ চরম দরিদ্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, ‘বিশ্বব্যাংক ধারণা করছে, করোনার কারণে সারাবিশ্বের জিডিপি ৫ শতাংশ কমে যেতে পারে।’

‘‘এরই মধ্যে কয়েক কোটি মানুষ চাকরি হারিয়েছেন। বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। দরিদ্র দেশগুলো এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাখ লাখ জীবিকা ধ্বংস হয়ে গেছে। বিশ্বজুড়ে চাপে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা।’’

মঙ্গলবার সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের ধারণা সারাবিশ্বে ৬ কোটি মানুষ অতি দরিদ্রে পতিত হবে। যা দারিদ্র্য দূরীকরণে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর গত তিন বছরে প্রচেষ্টাকে নিশ্চিহ্ন করে ফেলবে।’

বিশ্বব্যাংকের ‘চরম দারিদ্র্য’ বলতে ওই মানুষকে বুঝানো হয়, যিনি প্রতি দিন ১ দশমিক ৯০ ডলারেরের (১৬১ টাকা) চেয়ে কম অর্থে জীবনযাপন করেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আরও জানান, দরিদ্র দেশগুলোকে এই সংকট মোকাবিলা করতে স্বল্প সুদে ১৬০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ১০০ টি দেশের জন্য ইতোমধ্যে জরুরি অর্থ ছাড় করা হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৭০ ভাগই এই দেশগুলোতে বসবাস করে। এই অর্থ স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ব্যয় করা হচ্ছে।

তবে এই ১৬০ বিলিয়ন ডলার এই সংকটে পর্যাপ্ত নয় বলে মনে করেন মালপাস।

তিনি বলেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য ‘ঋণ সেবা স্থগিতকরণ উদ্যোগে’ অংশ নিতে বাণিজ্যিক ঋণদাতাদের অনীহা দেখে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

ঋণ পরিশোধের বিষয়টি গত মাসে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২০ এর বৈঠক থেকে ঘোষণা করা হয়েছিল।

তিনি বলেন, হতাশার বিষয় হলো- এখনো বাণিজ্যিক ঋণ দাতারা গরীব দেশগুলো থেকে ঋণের অর্থ আদায় করছেন।

Tags: করোনাভাইরাসবিশ্বব্যাংক
Previous Post

আড়াই লাখ মসজিদে ১২২ কোটি টাকা অনুদান

Next Post

বরগুনা অতিক্রম করছে ‘আম্পান’

Next Post

বরগুনা অতিক্রম করছে ‘আম্পান’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতেও চলবে করোনা শনাক্তের কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT