চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের জন্য অর্থ মন্ত্রণালয়ের ১২৫৭ কোটি টাকা ছাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 11, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সারাদেশের ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দিবে সরকার। এই জন্য ১ হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মে এ টাকা বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। এই অর্থ বিতরণ শুরু হওয়ার পর চলবে ঈদের আগ পর্যন্ত।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে অর্থ বিভাগের দুই শাখা থেকে সোমবার মোট এক হাজার ২৫৭ কোটি ছাড় করা হয়েছে। অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ছাড় করা হয়েছে ৬২৭ কোটি টাকা, আর বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

এছাড়া ৫০ লাখ সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সার্ভিস চার্জ বাবদ আরও ৭ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বিকাশ, নগদ, রকেট শিউরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেয়া হবে।

এই সহায়তা দিতে পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। এ তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে।

Tags: অর্থ মন্ত্রণালয়করোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: নিরবচ্ছিন্ন যোগাযোগে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বৃদ্ধি করল বাংলালিংক

Next Post

অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভা

Next Post
অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সভার ভার্চুয়াল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভা

র‌্যাব সদস্যের সঙ্গে একজন ব্যক্তি, বাংলাদেশে নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন, পুলিশ-র‌্যাবকে পাত্তা না দেয়া সেই ‘রায়হান ভাই’ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT