চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামবাসীর পাশে এমটিবি এবং এমআরডিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 20, মে 2020
in অর্থনীতি
A A

করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামের পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং এমআরডিআই। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। 

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, চর কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল হাসেম মহাজন এবং উন্নয়ন ধারা ট্রাস্টের পরিচালক মনির আহমেদ শুভ্র’র উপস্থিতিতে শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী, চর পাতিলা স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন কেন্দ্রের সকল সদস্য এবং শাহবাজপুর গ্রামের ১০০টি প্রান্তিক পরিবারসহ মোট ৫১০ পরিবারের মাঝে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

দেশে বিদ্যমান করোনা সংক্রমণের প্রভাবে অন্যান্য এলাকার মতোই ক্ষতিগ্রস্ত চর কুকরী মুকরীর এই গ্রাম দু’টি। এ পরিস্থিতিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তার সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় এমআরডিআই-এর অংশীদারীত্বে এই কার্যক্রম গ্রহণ করে।

এ উপলক্ষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, উন্নয়ন কার্যক্রমকে ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের মাধ্যমে টেকসই করাই আমাদের লক্ষ্য। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুব রহমান  বলেন: ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা তহবিলের সমন্বিত ব্যবহার করোনা দুর্যোগ মোকাবেলায় বিশেষ অবদান রাখতে পারে, যা সরকারের কার্যক্রমের সম্পূরক ও পরিপূরক হিসাবে ভূমিকা রাখবে।

এ বিষয়ে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

নগদ অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন বলেন: দুর্যোগ মোকাবেলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সহায়ক ভূমিকা রেখে চলেছে যার একটি উজ্জল দৃষ্টান্ত এমটিবির এই উদ্যোগ।

চর কুকরী মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন: করোনার প্রভাবে লোকালয় থেকে বিচ্ছিন্ন এই গ্রামের মানুষেরা সম্পূর্ণরুপে বেকার হয়ে পড়ায় দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারছে না। এই সময়ে সরকারের পাশাপাশি এমটিবির পক্ষ থেকে প্রদেয় অর্থ সহায়তা তাদের মধ্যে আরো স্বস্তি নিয়ে আসবে।

উন্নয়ন ধারা ট্রাস্টের পরিচালক মনির আহমেদ শুভ্র এ উদ্যোগের জন্য এমটিবি ও এমআরডিআই-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই এলাকার মানুষের উন্নয়নে সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tags: এমআরডিআইকরোনামিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
Previous Post

আত্মঘাতী হয়ে উঠছি আমরা?

Next Post

করোনাভাইরাস: আক্রান্ত দুই পুলিশ সদস্যকে প্লাজমা থেরাপি, বিস্ময়কর সাফল্য

Next Post

করোনাভাইরাস: আক্রান্ত দুই পুলিশ সদস্যকে প্লাজমা থেরাপি, বিস্ময়কর সাফল্য

করোনাভাইরাস: ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে আইওএম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT