চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় কাজ বেড়েছে নারীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 28, মার্চ 2020
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
বাচ্চাদের খেলাধুলা ও পড়াশোনা করছে, শিশুদের জন্য শিক্ষামূলক পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসের কাজ, সংসারের কাজ, সন্তান সামলাতে গিয়ে সবসময়েই হিমশিম খেতে হয় নারীদের। করোনাভাইরাসের কারণে কাজের ঝামেলা আরো বেড়ে গেছে নারীদের। বিশেষ করে বিবাহিত কর্মজীবী নারীরা হিমশিম খাচ্ছেন সবদিক সামলাতে গিয়ে।

বিশ্বের অধিকাংশ অফিসই করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে ছুটি দিয়েছে কর্মীদের।নিরাপত্তার জন্য অফিসে যাওয়া থেকে বিরত থাকলেও সমস্ত কাজ ঘরে বসেই করতে হচ্ছে। আর এর ফলে কর্মজীবী নারীদের কাজ বেড়েছে দিগুণ।

অফিসের কাজের পাশাপাশি করতে হচ্ছে রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়ার কাজ। সন্তানদেরও করতে হচ্ছে দেখাশোনা। করোনার কারণে বাসার গৃহকর্মীকে ছুটি দেয়ায় ঘর পরিষ্কারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতার প্রয়োজন হচ্ছে কর্মজীবী নারীর। কিছুক্ষণ পরপর জীবাণুনাশক দিয়ে ঘরের আশে পাশে, দরজার হ্যান্ডেল, বাথরুম পরিষ্কারের ঝামেলা তো আছেই!

শুধু কর্মজীবী নারীই নয়, সাধারণ গৃহিনী যারা আছেন করোনার কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাদের কাজও। সন্তানরা যেই সময়টাতে স্কুলে থাকে, গৃহিণীরা অবসর পান। কিন্তু স্কুল ছুটি থাকায় সেটা মিলছে না। স্বামী ঘরে থাকায় বেড়ে গেছে আরও কিছু কাজ। দম ফেলার ফুসরত নেই যেন। কোনো কোনো বাড়ির পুরুষ সদস্যরা কিছুটা সাহায্য করলেও কাজের মূল চাপটা থাকে নারীর কাঁধেই।

দেশে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট নারীদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি। ঝুঁকি নিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। ঘরে ফেরার পর যত্ন নিতে হচ্ছে সন্তান, বৃদ্ধ বাবা-মা কিংবা শ্বশুর-শাশুড়ির। বিশাল ঝুঁকির মুখে রয়েছে এই খাতের নারীরা। সেই সঙ্গে নিজের অজান্তেই প্রিয়জনদের আক্রান্ত করার ভয় তাড়া করছে তাদের।

অতিরিক্ত কাজের চাপে হুমকির মুখে পড়েছে নারীদের স্বাস্থ্য। ব্যস্ততায় নিজের প্রতি খেয়াল রাখার সময় মিলছে না অধিকাংশ নারীর। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতাও হুমকির মুখে।

বিষয়টি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ক্ষেত্রেই এখন প্রযোজ্য। নারী একাই ঘরের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, খাদ্য, পরিচ্ছন্নতার বিষয়গুলো দেখছেন। করোনাভাইরাসের দুশ্চিন্তা মাথায় নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নারীরা। এরকম কতদিন চলবে সেটাও অনিশ্চিত।

Tags: করোনাভাইরাসকাজচনারীসংসার
Previous Post

জাইন্না চলেন মাইন্না চলেন: করোনা প্রতিরোধে কুদ্দুস বয়াতি

Next Post

করোনা: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১০ পরিবার লকডাউন

Next Post
রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় লকডাউন চলাকালে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১০ পরিবার লকডাউন

বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাইয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাইয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT