চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় করণীয় ঠিক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চুয়াল সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 18, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে একজন কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম বারের মতো ১৯৪টি সদস্য দেশের সঙ্গে দুই দিনব্যাপী ভার্চুয়াল বিশ্ব সম্মেলন শুরু করেছে। এটি সংস্থার ৭৩তম সম্মেলন। 

সোমবার দুপুরে এ ডব্লিউএইচও’র এই সম্মেলন শুরু হয়েছে।

সাধারণত তিন সপ্তাহ ধরে চলে এ সম্মেলন। কিন্তু এবারে তা কেবলমাত্র সোমবার ও মঙ্গলবার এ দুদিন অনুষ্ঠিত হচ্ছে।আর কেবলমাত্র কোভিড -১৯ এর করণীয় নিয়ে আলোকপাত করা হবে।

বিশ্বে মাত্র কয়েক মাসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ৪৭ লাখ লোক এবং মারা গেছে ৩ লাখ ১০ হাজার।

শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান,স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্যরা অংশ নিচ্ছেন। তবে আশংকা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনার কারণে কোভিড-১৯ মোকাবেলায় প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয় বাধাগ্রস্ত হতে পারে বলে।

ডব্লিউএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শুক্রবার বলেছেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের কারণে কোভিড ১৯ মোকাবেলায় একটি সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ কম বলে আশংকা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। চীনে গত ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাব প্রথম শুরু হয়। ট্রাম্প বারবারই চীনের ল্যাব থেকে এ ভাইরাসের উৎপত্তি বলে অভিযোগ করে আসছেন।
এছাড়া ট্রাম্প প্রথমদিকে এই মহামারিকে গুরুত্ব না দেয়া ও চীনের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে ডব্লিউএইচকে তহবিল দেয়া বন্ধ করে দেন। তবে এসব টানাপোড়েন সত্ত্বেও বিভিন্ন দেশ আশা করছে মহামারি মোকাবেলায় যৌথ আহ্বান সম্বলিত সর্বসম্মত প্রস্তাব গ্রহণ সম্ভব হবে।

ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত প্রস্তাবে কোভিড সংকট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের নিরপেক্ষ, স্বাধীন ও ব্যাপক মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের জনস্বাস্থ্য কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের প্রধান নোরা কোনিং জানান, এই প্রস্তাবের ওপর গুত্বপূর্ণ আলোচনা গত সপ্তাহে শেষ হয়েছে।

কয়েকদিনের আলোচনা শেষে প্রস্তাব অনুমোদনে আপাতত সমাঝোতা হয়েছে বলে তিনি জানান।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৮ পর্বের নতুন ধারাবাহিক

Next Post

করোনাভাইরাস: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

Next Post
করোনাভাইরাস

করোনাভাইরাস: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস: ৫ হাজার পরিবারকে বিকাশের খাদ্য সহায়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT