চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ১১৭ জনের ‍মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 23, আগস্ট 2021
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৫৩৪তম দিনে দেশে ১১৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জন। গতকাল মৃত্যু ছিলো ১৩৯ জন। এর আগে গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।

সোমবার শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭১৭ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩৬ হাজার ৭৮৯ টি পরীক্ষায় পাঁচ হাজার ৭১৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৪ লাখ ৩৪ হাজার ২৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫২ হাজার ৪২ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৮২ জনসহ মোট ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১১৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৬৪ জন নারী। তাদের মধ্যে ১১৪ জনের হাসপাতালে (সরকারিতে ৯৭ জন, বেসরকারিতে ১৭ জন) ও বাড়িতে তিন জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ৩৯৯ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২১ হাজার ৬৭৮জন, যার শতকরা হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৯৬০ জন, যার শতকরা হার ১১ দশমিক ৬৫ শতাংশ। বাসায় ৭২৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৩ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৬ হাজার ৫৯০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৫ দশমিক ৩২ শতাংশ এবং আট হাজার ৮০৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ৬৮ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩৯ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী কেউ মারা যায়নি, ১১-২০ বছর বয়সী ১ জন, ২১-৩০ বছর বয়সী ১ জন, ত্রিশোর্ধ্ব ৯, চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ২৬ জন, ষাটোর্ধ্ব ৪১ জন, সত্তরোর্ধ্ব ২১ জন, আশি উর্ধ্ব ৯ জন ও নব্বই উর্ধ্ব ৩জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ১০, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৪৬ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ কোটি ৩ লাখের বেশি।

Tags: করোনাভাইরাসবাংলাদেশ
Previous Post

ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ

Next Post

শ্রমিক ও তাদের পরিবারকে ভ্যাকসিন প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিক ও তাদের পরিবারের জন্য ভ্যাকসিন কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক ও তাদের পরিবারকে ভ্যাকসিন প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিলুপ্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT