চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার সেই আতঙ্কই এখন সাহসের নাম

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:36 অপরাহ্ন 07, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

আজ ৭ মার্চ, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের এক বছর পূর্ণ হওয়ার দিন। গেল বছরের ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রথমবারের মতো ঘোষণা করেছিল ৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে দু’জন ছিলেন ইতালি ফেরত। বাকি জন তাদেরই স্বজন।

সেদিন আইইডিসিআর- এর এমন ঘোষণায় হঠাৎ করেই বিশ্বের অন্যতম জনবহুল রাজধানী ঢাকার রাস্তাঘাট, অলিগলি মার্কেট জনশূন্য হয়ে পড়ে। আতঙ্কিত মানুষ দ্রুত যার যার ঘরে ফিরতে শুরু করে অজানা এক আশঙ্কায়। করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় ১৮ মার্চ এই ভাইরাসে প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে আইইডিসিআর।

সেইদিন থেকেই মূলত মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে যায়। যদিও তার কয়েকদিন পর ২৬ মার্চ থেকে করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নামানো হয় সেনাবাহিনীকে। এমনভাবে ৬৬ দিন ছুটি থাকার পর ৩১ মে সীমিত আকারে অফিস-আদালত ও কলকারখানা খুলে দেওয়া হয়।

তবে সেই ৬৬ দিন এবং পরের আরও কিছু দিন মানুষকে তাড়িয়েছে মৃত্যুর ভয়ে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসার অভাব, প্রিয়জনকে রাস্তায়-জঙ্গলে ফেলে আসা, করোনায় মৃত্যুর পর বাবা-মায়ের লাশের সৎকার না করে সন্তানের পালিয়ে যাওয়ার মতো ঘটনা মানুষের বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেই কঠিন সময় পেরিয়ে এসেছে মানুষ।

এই ঘটনাবহুল বছর শেষে সরকারি হিসাবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। যদিও তাদের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছে। আর মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৬২ জনের।

আমরা জানি, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে সর্ব প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। পুরো বিশ্বকে অচল করে দেয়। এখন পর্যন্ত পা্রয় ১২ কোটি মানুষকে সংক্রমিত করেছে। ২৬ লাখেরও বেশি মানুষ মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। যদিও ভ্যাকসিন আবিষ্কারের পর তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো রূপ পাল্টে শক্তিশালী হওয়ার চেষ্টায় আসে করোনাভাইরাস।

বাংলাদেশে গত বছরের মে মাস থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকে। তবে ডিসেম্বর থেকে সেই সংক্রমণ কমতে শুরু করে। বর্তমানে কিছুটা বাড়তে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে করোনা। বিশেষ করে গত মাসের ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর।

এটা ঠিক করোনা একটি ব্যাপক সংক্রামক ভাইরস। আবার তা প্রতিরোধে ভ্যাকসিনও এসেছে; কিন্তু এখনো কোনো ভ্যাকসিনই নিশ্চিত করে বলতে পারছে না কতদিনের জন্য সুরক্ষা তৈরি হয়? তাই আমাদের অবশ্যই সচেতন ও সাবধান থাকতে হবে। কোনো রকম হেয়ালী করা যাবে না। তাহলে আবার স্বমহিমায় ফিরে আসতে পারে করোনাভাইরাস।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

৭ মার্চের ভাষণ লিখিত কোনো ভাষণ নয়: প্রধানমন্ত্রী

Next Post

নিউইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কার ভারতীয় রেস্তোরা

Next Post
প্রিয়াঙ্কা ও তার বন্ধু রেস্তোরায় বসে আনন্দে মিষ্টি খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কার ভারতীয় রেস্তোরা

বিএনপি নেতার ভাষণ, ৭ মার্চের ঐতিহাসিক দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT