চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মধ্যেও কাবুলে উপাসনালয়ে আত্মঘাতি বোমা হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 25, মার্চ 2020
in আন্তর্জাতিক
A A
কাবুলে উপাসনালয়ে আত্মঘাতি বোমা হামলার ঘটনায় শোকপ্রকাশ ও দুঃখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাবুলে শিখদের উপাসনালয়ে আত্মঘাতি বোমা ও বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ওই উপসানলয়ের ভেতরে তখন প্রায় ১৫০ জনের উপরে মানুষ ছিলেন। তবে হামলার দায় আফগানিস্তানের শীর্ষ জঙ্গি গোষ্ঠি তালেবান অস্বীকার করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় এক শিশু মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির শিখ এমপি নরেন্দ্র সিং জানিয়েছেন, তার কাছে চারজন লোক নিহত হওয়ার তথ্য আছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সন্ত্রাসী গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের শোর বাজার এলাকার ধরমশালায় এই ভয়ঙ্কর হামলা চালানো হয়।

জানা গেছে, এলাকাটিতে মূলত হিন্দু ও শিখ সম্প্রদায় বসবাস করেন। আত্মঘাতী হামলাকারী শোরবাজার এলাকায় ঢুকে পড়ে উপাসনালয়ের ভেতরে আশ্রয় নেয়। তার সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলির লড়াই চলে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান জানান, গোটা জায়গাটি ঘিরে ফেলে পাল্টা গুলি চালায় দেশের নিরাপত্তা বাহিনী।

বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে, সেই সময় এই ধরণের সন্ত্রাস হামলা ‘নারকীয় মানসিকতার পরিচয়’ বলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি। এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ঘটনাটি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।’

তিনি হামলার নেপথ্যে থাকা দোষীদের খুঁজে বের করতে এবং শিখদের সুরক্ষা নিশ্চিত করতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আহ্বান জানিয়েছেন।

Previous Post

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন, মৃতের সংখ্যা বেড়ে ৫

Next Post

নিজ বাসভবনে খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া নিজ বাসভবনে অবস্থান করছেন, গাড়ির ভিতরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাসভবনে খালেদা জিয়া

ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের আবেদন বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT