চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার জেরে টুর্নামেন্ট থেকেই বাদ টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 20, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
টটেনহ্যাম ফুটবল দল খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়দের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ স্থগিত হয়েছে টটেনহ্যামের। স্কোয়াড সাজাতেই হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যেই হটস্পারদের মিলল আরও বড় দুঃসংবাদ। তাদের বাদ দেয়া হয়েছে ইউরোপা কনফারেন্স লিগের চলতি আসর থেকে।

ম্যাচের সূচি পুনরায় নির্ধারণ করার কোনোরকম সুযোগ না থাকায় স্পারদের টুর্নামেন্ট থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

গত ৯ ডিসেম্বর রেনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কেন-সনদের। দলের একাধিক খেলোয়াড় করোনায় সংক্রমিত হয়ে পড়ায় ম্যাচটি খেলতে পারেনি অ্যান্টনিও কন্তের শিষ্যরা। সেই ম্যাচের সূচি পুনর্নিধারণের সুযোগ না থাকায় টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয়া হল টটেনহ্যামকে।

টটেনহ্যাম ম্যানেজমেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, লেস্টার সিটির বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করে ওই সময় রেনের বিপক্ষে খেলার সুযোগ দিতে। সেই আবেদন মঞ্জুর হয়নি। পরে অবশ্য করোনার কারণে সেই ম্যাচও স্থগিত করতে বাধ্য হয় ইপিএল কর্তৃপক্ষ।

অ্যানেক্স জে ৩.১ ধারা অনুসারে, উয়েফা স্পারদের খেলতে না পারা ম্যাচে রেনেকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে। ম্যাচটা হারায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে ইউরোপার আসরটি হাতছাড়া হল টটেনহ্যামের।

Tags: ইউরোপা কনফারেন্স লিগইংলিশ প্রিমিয়ার লিগকরোনাকরোনাভাইরাসটটেনহ্যামরেনেলিড স্পোর্টসলেস্টার
Previous Post

৫০ মুক্তিযোদ্ধা সম্মাননায় বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

Next Post

আজ ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন ভর্তি

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন ভর্তি

দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT