চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে পাল্টাবে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 15, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া ক্রীড়া বিশ্বের চাকা আবার কবে সচল হবে সেটা কারোই জানা নেই। এই ধাক্কা কাটিয়ে আবার যখন চালু হবে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলো তখন খেলোয়াড়দের উপর বেশ ধকলই যাবে অল্প কয়েকদিনের ব্যবধানে, স্বল্প সময়ের ফারাকে খেলতে হবে একের পর এক ম্যাচ। ভ্রমণ ক্লান্তি কাটানোর সুযোগও হবে না। সেটা যেন না হয় তাই চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফরম্যাট পাল্টানোর প্রস্তাব দিতে যাচ্ছে উয়েফা।

২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্ব প্রায় শেষ। বাকি ছিলো কেবল ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিঁও, বায়ার্ন মিউনিখ-চেলসি ও বার্সেলোনা-নাপোলির দ্বিতীয় লেগ। খেলা আবারও চালু হলে দ্রুতই সেই ম্যাচগুলো শেষ করে উয়েফার নজর থাকবে কোয়ার্টার ফাইনালের দিকে।

এখান থেকেই পাল্টাতে পারে ফরম্যাট। দুই লেগের জায়গায় একটি করে লেগ আয়োজন করা যায় কিনা সেই প্রস্তাব নিয়ে মঙ্গলবার ৫৫টি সদস্য দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসবেন উয়েফা পরিচালক জর্জিও মার্চেত্তি। প্রস্তাবের পক্ষে-বিপক্ষে হতে পারে ভোট। যদি এক লেগে খেলা হয় তাহলে নিজ মাঠে সমর্থকদের সমর্থন পাবে না দলগুলো। ড্রয়ের মাধ্যমে বেছে নেয়া হবে কোন নিরপেক্ষ ভেন্যু।

কোয়ার্টারের মত সেমিফাইনালও হবে এক লেগের। তবে এক্ষেত্রে পার্থক্য হবে যে, দুই সেমিফাইনাল ও ফাইনাল হবে তুরস্কের আতার্তুক স্টেডিয়ামে। সেমিফাইনাল শেষ হওয়ার চারদিন পরেই হবে ফাইনাল। ফাইনালে যাওয়া দুই দলকে সেক্ষেত্রে বাড়তি ভ্রমণ করতে হবে না, বাঁচবে সময়ও। ইউরোপা লিগের ব্যাপারে একই সিদ্ধান্ত নিতে চায় উয়েফা। প্রস্তাব গৃহীত হলে দুই সেমিফাইনালসহ ফাইনাল হবে পোল্যান্ডের দেন্সক স্টেডিয়ামে।

উয়েফার চিন্তার এখানেই শেষ নেই। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ আয়োজনের পর সংস্থাটিকে ব্যস্ত থাকতে হবে ২০২০ ইউরো আয়োজন নিয়ে। ১২ জুন শুরু হওয়ার কথা ছিলো টুর্নামেন্টের। শঙ্কা আছে সূচি পিছিয়ে যাওয়ার। সেক্ষেত্রে ফিফার সাহায্য চাইবে সংস্থাটি, অনুরোধ করবে যেন ২০২১ ক্লাব কাপ পিছিয়ে দেয় ফিফা।

Tags: উয়েফা ইউরোপা লিগ ২০১৯-২০লিড স্পোর্টস
Previous Post

মহাখালীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

Next Post

বিশ্বাসে বন্দি আমাদের করোনা প্রতিরোধ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাসে বন্দি আমাদের করোনা প্রতিরোধ

মুশফিকের সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT