চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনামুক্ত হয়ে কাজে যোগ দিলেন পুলিশের ২০ সদস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 21, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের ২০ জন পুলিশ সদস্য কোভিড-১৯ পজিটিভ সুস্থ হয়ে ফিরে এসে তাদের নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পাওয়ার পর কাজে যোগদান করেন।

এ সময় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম করোনাজয়ী বীরদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাত।

তিনি বলেন, ‘আমাদের এসব সহকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল থেকে ১লা মে মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন।’

‘‘কোভিড-১৯ পরীক্ষার পর ফলাফল পজেটিভ হওয়ায় তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। এরপর দুইবার কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।’’

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘কূটনীতিকদের নিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতার জন্য কর্তৃপক্ষের নির্দেশে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে করোনা আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে আমরা সদস্যদের সুরক্ষা সামগ্রী নিশ্চিত করেছি। এর পরেও যেসব সদস্য মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাদের মনোবল ঠিক রাখার জন্য আমরা পাশে আছি।’

এ সময় ডিপ্লোমেটিক ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা ও পুলিশ লাইন্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন চার শতাধিক করোনা আক্রান্ত পুলিশ সদস্য। এখন পর্যন্ত পুলিশের দশজন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে জনগনের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

Tags: করোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: ঈদেও খোলা থাকবে বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিক-করোনা ল্যাব

Next Post

স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা মুক্ত থাকি

Next Post

স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা মুক্ত থাকি

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি, ১৭ নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT