চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ১৭শ’ মানসিক রোগীকে ‘ভুল করে’ ছাড়পত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 28, মে 2020
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশের হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর এই সময়ে ১ হাজার ৭০০ মানসিক রোগীকে ভুলভাবে মুক্তি দেয়া হয়েছে যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের সহায়তা সেবাকেন্দ্র থেকে।

গত সপ্তাহে সেখানকার বেটসি কাডওয়ালাডা স্বাস্থ্য বোর্ড পরামর্শ দেয় এই মহামারী শেষ হলে মানসিক স্বাস্থ্য রোগীদের জন্য নতুন সুপারিশ খুঁজতে হবে।

তাদের অনুমান বলছে, এতে ২০০-৩০০ জন প্রভাবিত হয়েছে। কিন্তু সেখানকার রাজনৈতিক দল প্লেইড সিমরুর রাজনীতিবিদদের মতে, ভুলভাবে ছাড়পত্র পাওয়া মানসিক রোগীদের সঠিক সংখ্যাটা হচ্ছে ১ হাজার ৬৯৪ জন।

ওয়েলসের স্বাস্থ্য বোর্ড এই ঘটনায় ক্ষমা চেয়েছে এবং তারা রোগীদের সঙ্গে আবার যোগাযোগ করছে।

স্বাস্থ্য বোর্ডের অন্তর্বতীকালীন প্রধান নির্বাহী সাইমন ডিন গত সপ্তাহে বলেন, রোগীদের ছাড়পত্র দেওয়া এমন একটি ভুল যেটা হওয়া উচিত হয়নি। তার অনুমান ২০০-৩০০ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার টিম সঠিক সংখ্যাটা বের করতে কাজ করছে।

প্লেইড সিমরুর স্বাস্থ্য মুখপাত্র রুন আপ লরওয়ের্থ বলেন, মানসিক সেবার দরকার ছিলো এমন ১ হাজার ৬৯৪ রোগীকে ছেড়ে দেওয়ার ঘটনা খুবই হতাশাজনক। তাদের সবার সঙ্গে যোগাযোগ করে আবার তাদের ফিরিয়ে আনারে নিশ্চয়তাকে স্বাগত জানাই। কিন্তু স্বাস্থ্য বোর্ড এলাকাজুড়ে কিভাবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো কীভাবে? কীভাবে নির্দশনার এমন অপব্যাখ্যা বিস্তৃত হয়ে পড়লো সেটাও বড় প্রশ্ন।

তিনি যোগ করেন, এমনটা মোটেও গ্রহণযোগ্য নয়। মানসিক স্বাস্থ্য সেবা পুনর্গঠনের জন্য দ্রুত বিনিয়োগ দরকার।

সাইমন ডিন বলেন, স্বাস্থ্য বোর্ডের প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা আগের মতোই সুপারিশ করছে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে তাদের কোন পর্যায়ের সমর্থন দরকার। এর কারণে তারা যে মর্মপীড়ায় পড়েছেন তার জন্য আমি দু:খিত।

পাঁচ বছর আগে মানসিক স্বাস্থ্যকে বিশেষ পদক্ষেপ হিসেবে নির্ধারণ করে ওয়েলস সরকার। তাদের মতে মহামারীর সময়ে মানসিক স্বাস্থ্য সেবা খুবই জরুরি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমানসিক স্বাস্থ্য
Previous Post

গান গাইলেন মাধুরী, সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের প্রশংসা

Next Post

লকডাউনের অবসরে ১৪ বছর আগে শুরু করা ছবি এঁকে শেষ করলেন জনি ডেপ

Next Post
জনি ডেপের ছবি আঁকার একটি পেইন্টিং ও তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের অবসরে ১৪ বছর আগে শুরু করা ছবি এঁকে শেষ করলেন জনি ডেপ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসাথে, মাশরাফী ও সাকিব আল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শেষেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT