চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ‘১০ টাকার সদাই’ নামে ব্যতিক্রমী দোকান

শামীম খান by শামীম খান
4:15 অপরাহ্ন 26, এপ্রিল 2020
in জনপদ, মাগুরা
A A
করোনাভাইরাস মহামারীর সময় ১০ টাকার সদাই দোকানে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান ও করোনাভাইরাস পরিস্থিতিতে মাগুরায় ‘১০ টাকার সদাই’ নামে একটি ব্যতিক্রমী দোকান চালু হয়েছে। তবে দোকানটি হচ্ছে ভ্রাম্যমাণ।

মাগুরা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২৭টি পয়েন্টে ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব মেনে মাত্র ১০ টাকায় ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর, ২৫০ গ্রাম চিনি দেওয়া হয়েছে এ দোকান থেকে।

মাগুরা শহরের কেশবমোড়ে শনিবার বিকালে ১০ টাকায় ১০০ জনকে এসব সামগ্রী দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এটির কার্যক্রম।

শুরু হওয়া কার্যক্রমটির উদ্যোগ নিয়েছেন মাগুরার ২০০৩ সালের এসএসসি পাস করা যুবকেরা। ২০০৩ সালের ৩ কে একক হিসাবে নিয়ে ত্রিমাত্রিক ফাউন্ডেশন নাম দিয়ে তারা একটি সংগঠন এ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন। যার প্রথম পদক্ষেপ এটি। প্রাথমিকভাবে ২০০ শুভার্থী এ ফাউন্ডেশনে অন্তর্ভূক্ত হয়ে এ কাজে অর্থায়ন করছে।

২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সম্পৃক্ত করে ভবিষ্যতে অর্থায়ন ও কার্যক্রমের ব্যাপ্তি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন এ কাজের সমন্বয়ক মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

আলী হোসেন মুক্তা জানান, প্রাণঘাতী করোনাআইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি হয়ে পড়া অসহায় শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের কিছুটা সহযোগিতা করতে এ উদ্যোগ নিয়েছেন তারা। করোনা পরিস্থিতি অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৃথক স্থানে তারা এসব সামগ্রী বিতরণ করবেন। এ জন্যে ৯ ওয়ার্ডে মোট ২৭টি স্থান নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ওয়ার্ডে অসহায় কর্মহীন মানুষের তালিকা করে কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড জমা দিয়ে মাত্র ১০ টাকায় এ কাজে ভাড়া করা নির্ধারিত ভ্যান থেকে তারা এসব সামগ্রী নিতে পারবেন। এটি গ্রহণে যাতে করে কেউ অসম্মানিত বোধ না করেন সে জন্যে ১০ টাকার একটি শুভেচ্ছা মূল্য নির্ধারিত হয়েছে।

Tags: করোনা পরিস্থিতিমাগুরা
Previous Post

করোনাভাইরাস: ঝুঁকি নিয়েও কর্মস্থলে হাজারো পোশাক শ্রমিক

Next Post

ব্যাংকগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও সরবরাহে সহযোগিতার নির্দেশ

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও সরবরাহে সহযোগিতার নির্দেশ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, বৈঠকে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যাটেলাইটে মিললো কিম জং উনের প্রাইভেট ট্রেন, মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT