চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হোম কোয়ারেন্টাইন না মানলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:05 অপরাহ্ন 10, এপ্রিল 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

জেলার মির্জাপুর ও ভূঞাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘোষণা দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে প্রস্তুত করা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইন না মানবে তাদের ও সন্দেহভাজন ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হবে।

জেলার ভূঞাপুরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুরের পোষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজে এ কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, আয়া, বাবুর্চিসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ মহীউদ্দিন জানান, করোনার রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। বাকি যারা তাবলীগ, বিদেশ ফেরত বা অন্যস্থান থেকে এসেছে অথবা করোনা রোগীদের সংস্পর্শে গিয়েছিল বা বাড়িতে হোম কোয়ারেন্টাইন মানছে না তাদের জন্য ওই বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। সেখানে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তিনি আরো জানান, বিদ্যালয়ের একটি ভবনের দুই কক্ষে ১২টি বেড রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে সেখানে ৮টি বেড তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে বেডের সংখ্যা বাড়ানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, প্রাতিষ্ঠানিকভাবে ওই বিদ্যালয়কে কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানে সকল ধরনের ব্যবস্থা থাকবে। প্রয়োজন পড়লে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও প্রস্তুতের জন্য অগ্রিম ব্যবস্থা হাতে রাখা হচ্ছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, মির্জাপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসহোম কোয়ারেন্টাইন
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪২৪, মৃতের সংখ্যা ২৭

Next Post

মমতার ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন’

Next Post
বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি, মমতার ভাবনায় শর্টফিল্মের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতার ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন’

শিল্পনগরীতে দুই নারী কর্মী PPE, স্যানিটাইজার ও মাস্ক তৈরি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিক শিল্পনগরীগুলোতে তৈরি হচ্ছে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT