চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হাওরের জন্য ধান কাটার যন্ত্রপাতি বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 06, এপ্রিল 2020
in - সেমি লিড, কৃষি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর অঞ্চলের ৭টি জেলার জন্য জরুরি ভিত্তিতে ধান কাটার যন্ত্রপাতি বরাদ্দ দেওয়া হয়েছে।

ধান কাটার যন্ত্রপাতি বরাদ্দ পাওয়া জেলাগুলো হলো: কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া।

এই সাতটি জেলার ধান কাটার জন্য জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারবেস্টর ও ১৩৭টি রিপার সরবরাহের বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: বর্তমানে হাওরাঞ্চলে ৩৬২টি কম্বাইন হারবেস্টর ও ১০৫৬টি রিপার সচল রয়েছে। এছাড়াও পুরনো মেরামতযোগ্য ২২০টি কম্বাইন হারবেস্টর ও ৪৮৭টি রিপার অতিদ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান সংক্রান্ত সমন্বয় কমিটির’ সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান বলেন: হাওরের বোরো ধান কাটার জন্য আমরা জরুরিভিত্তিতে এসব যন্ত্রপাতি বরাদ্দ করেছি। এর ফলে এ অঞ্চলের ধান কাটায় আর কোন সমস্যা হবে না।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিপালক ড. মোঃ আবদুল মুঈদ এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী এসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ৫০ শতাং ভর্তুকিতে ১০০ (একশ) কোটি টাকার কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলছে। আগামী জুনের মধ্যে সারাদেশে ৬৪টি জেলায় তিন ক্যাটাগরির কৃষি যন্ত্রপাতি, যেমন: কম্বাইন হারবেস্টর, রিপার এবং রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করা হবে।

এসব আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার বাড়লে কৃষি উৎপাদন ব্যয় হ্রাস পাবে, ফসলের উৎপাদনশীলতা বাড়বে এবং ফসলের অপচয় রোধ হবে। পাশাপাশি এর মাধ্যমে কৃষি অধিকতর লাভবান হবে এবং কৃষির বাণিজ্যিকিকরণ ঘটবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

Tags: করোনাভাইরাসকৃষি মন্ত্রণালয়হাওর
Previous Post

করোনাভাইরাস প্রতিরোধে কলকাতা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

Next Post

১০০ টাকা দিয়ে হলেও সহায়তা করুন: আশা ভোঁসলে

Next Post
আশা ভোঁসলে হাসিমুখে, বাংলা সংস্কৃতি ও সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ টাকা দিয়ে হলেও সহায়তা করুন: আশা ভোঁসলে

ফেরদৌস ও মৌসুমীর বৃষ্টিভেজা আকাশের নিচে রোমান্টিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার দুপুরে ফেরদৌস-মৌসুমীর ‘বৃষ্টিভেজা আকাশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT