চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 27, এপ্রিল 2020
in - সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে মানুষজন ও অটো রিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার রাতে এ লকডাউনের ঘোষণা দেয়া হয়।  তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তর করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে।

সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, এখানে শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সিভিল সার্জন জানান, সাধারণ রোগীদের সেবা তো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরীক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত সময়ে করোনা কর্নার ও আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

Tags: করোনাভাইরাসলকডাউন
Previous Post

করোনাভাইরাস: দিনাজপুরে টমেটো চাষীদের লাখ লাখ টাকা লোকসান

Next Post

করোনায় বাবাকে হারালেন অভিনেতা হেলাল খান

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বাবাকে হারালেন অভিনেতা হেলাল খান

করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধের গ্রাফ ও ভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ করোনামুক্ত হবে ১৫ জুলাই, সারাবিশ্ব ৯ ডিসেম্বর: গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT