চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সেন্টমার্টিন নিরাপদ রাখতে নৌবাহিনীর তিন জাহাজে সচেতনামূলক কার্যক্রম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 03, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌবাহিনী সদস্যরা সেন্টমার্টিনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু, নির্ভয় ও নির্মূল।

শুক্রবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশের একমাত্র এ প্রবাল দ্বীপটিকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এসময় নৌসদস্যরা স্থানীয় জনগণ, জেলে ও মাঝিদের জীবাণুনাশক স্প্রে তৈরি ও তা ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করে। পরে তাদের মাঝে জীবাণুনাশক স্প্রে তৈরির বিভিন্ন উপকরণ, স্প্রে মেশিন, মাস্ক, সাবান ইত্যাদি পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়। যাতে তারা এ দ্বীপটিতে আগত সকল পর্যটক, জাহাজ, বোট ও ট্রলারগুলোকে সঠিকভাবে জীবাণুমুক্ত করার মাধ্যমে তাদের নিরাপদ আগমন নিশ্চিত করতে পারে।

নৌসদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে দ্বীপটিতে প্রবেশের একমাত্র জেটি, তৎসংলগ্ন এলাকা ও স্থানীয় বাজারে জীবাণুনাশক স্প্রে করে।নৌবাহিনীর সদস্যরা সেন্টমার্টিনে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাছাড়া স্থানীয় জনসমাগম পরিহার পূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠ, স্বাস্থ্য কমপেক্স ও মেরিন পার্কের ৯টি ওয়ার্ডের দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী জাহাজ ও কন্টিনজেন্টসমূহ নিয়োজিত রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্টসমূহের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: আইএসপিআরকরোনাকরোনাভাইরাসনৌবাহিনী
Previous Post

করোনাভাইরাস: ১১০ বাংলাদেশিসহ দিল্লীর মসজিদে থাকা ৯০০০ তবলিগ কর্মী চিহ্নিত

Next Post

ব্রাসেলসে মেসির বিমানের জরুরি অবতরণ

Next Post
বিমানটি বিমানবন্দরে পার্কিংয়ে রয়েছে, আকাশে পরিষ্কার আবহাওয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাসেলসে মেসির বিমানের জরুরি অবতরণ

বিশ্লেষক ড্যানিয়েল গ্ল্যাডস্টোন ফুটবল স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: আক্রান্ত বার্সার ‘ড্রিম টিমের’ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT