চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সরকারি ওয়েবসাইট থেকে তথ্য মুছে দিলো ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 07, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নিয়ে কয়েক মাসের তথ্য সরকারি ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে ব্রাজিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে সমালোচনার মধ্যেই এমন কাজ করা হয়েছে।

সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য জানাবে। অন্যান্য বেশ কিছু দেশের মতো পুরো সংখ্যাটা বলবে না। ত্রমবর্ধিষ্ণু তথ্যগুলো বর্তমান চিত্রকে প্রতিফলিত করে না বলেই মন্তব্য করেন বলসোনারো।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ব্রাজিলে। সম্প্রতি অন্যান্য দেশের থেকে খুব বেশি মৃত্যুও ঘটছে সেখানে।

ল্যাটিন আমেরিকার এই দেশটিতে বর্তমানে আক্রান্ত প্রায় সাড়ে ছয় লাখ মানুষ। তবে ধারণা করা হচ্ছে সত্যিকারে সেখানে আক্রান্তের সংখ্যা আরো বেশি। কারণ দেশটিতে পরীক্ষা কম করা হচ্ছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৩৫ হাজার মানুষ। সেটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লকডাউনের পরামর্শ বাতিল করে খুব সমালোচনার মুখে পড়েন দেশের ডানপন্থী এই নেতা। সম্প্রতি সামাজিক দূরত্বের পরামর্শ না মেনেই প্রতিবাদীদের সমর্থনেও যোগ দেন প্রেসিডেন্ট বলসোনারো।

শনিবার সরকারি ওয়েবসাইট থেকে কোভিড-১৯ সংক্রান্ত তথ্যাদি সরিয়ে নেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে শুধু বলা হয় গত ২৪ ঘণ্টায় দেশে ২৭,০৭৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে ৯০৪ জন। আরো উল্লেখ করা হয় ১০,২০৯ জন সুস্থ হয়েছে।

টুইটারে বলসোনারো তথ্যগুলো বর্তমান চিত্র দেখায় না বললেও কেন সেসব তথ্য সরিয়ে ফেলা হয়েছে বা উন্মুক্ত করা হবে না তার কোনো ব্যাখ্যা দেননি। আক্রান্তের তথ্য উন্নয়নে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান তিনি।

সাংবাদিক ও কংগ্রেসের সদস্যরা এমন সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন। গত চারদিন দেশটিতে প্রতিদিন ১০০০ জনেরও বেশি করে মৃত্যুবরণ করার পরেই এই তথ্য সরানোর ঘটনাটি ঘটলো।

বলসোনারো এর আগে করোনাভাইরাসকে ছোট্ট ফ্লুয়ের সঙ্গে তুলনা করে ঝুঁকিগুলোকে গুরুত্বই দেননি। প্রেসিডেন্টের সঙ্গে এই মহামারী মোকাবেলার মতভেদে দুজন স্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগও করেন।

দেশের অর্থনীতিকে দুর্বল করে দিবে এমন মন্তব্য করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া লকডাউন পদক্ষেপও তুলে নিতে বলেন তিনি। সরকারের বিরুদ্ধে গিয়ে যেসব গভর্নর ও মেয়র কঠোর পদক্ষেপ নিয়েছেন তাদের অভিযুক্ত করে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে তারা।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসতথ্যবলসোনারোব্রাজিল
Previous Post

আইপিএলে বর্ণবাদের শিকার, বলতে গিয়ে মেজাজ হারালেন স্যামি

Next Post

‘দুই বছরে শাকিবের প্রযোজনায় ২০টি ছবি হবে, ৫টি আমি বানাবো’

Next Post
শাকিব খান, বাংলাদেশি চলচ্চিত্র তারকা, নতুন ছবির পরিকল্পনা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুই বছরে শাকিবের প্রযোজনায় ২০টি ছবি হবে, ৫টি আমি বানাবো’

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য ও পরিবেশের তথ্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT