চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সব দেশই পাবে ভ্যাকসিন, টেস্ট কিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 25, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ রোগের চিকিৎসায় নতুন ভ্যাকসিন, টেস্ট কিট এবং চিকিৎসাসেবা বিশ্বের সব দেশই সমানভাবে পাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের গতি বাড়ানো পরিকল্পনা নিয়ে শুক্রবার এক ভার্চুয়াল সম্মেলনে এ বিষয়ে একমত হন বিশ্বনেতারা।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার তত্ত্বাবধানে সবদেশের জন্য ভ্যাকসিন তৈরি ও চিকিৎসাসেবা নিশ্চিতের এই সিদ্ধান্তে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।

ওই সম্মেলনে অংশ নিয়ে সংস্থাটির প্রধান ট্রেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলছে, যখন নতুন কোনো কিছু তৈরি হয়; তখন সেটি সবার জন্য সমানভাবে সহজলভ্য হয় না। এখন সবচেয়ে জরুরি সঠিক পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্তদের ভ্যাকসিন, টেস্ট কিট এবং চিকিৎসাসেবা দেওয়া।’

‘‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ মোকাবেলা করতে পারব। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি স্বাস্থ্য খাতের অংশীদার, ভ্যাকসিন প্রস্তুতকারক এবং বেসরকারি খাতকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। এছাড়াও নতুন গবেষণা ফল প্রত্যেককে সমানভাবে উপকৃত করতে পারে, তাও নিশ্চিত করতে হবে।’’

ট্রেড্রোস আরও বলেন, ‘এরই মধ্যে ডব্লুএইচও কাজ শুরু করেছে। গত জানুয়ারি থেকে বিশ্বব্যাপী শত শত প্রতিষ্ঠানের গবেষকদের সাথে ভ্যাকসিনগুলির বিকাশ ও পরীক্ষার জন্য কাজ করে চলেছে। এমনকি উদ্ভাবনী পরীক্ষার নকশাগুলিতে নিয়ন্ত্রিত পদ্ধতির মান নির্ধারণ এবং ভ্যাকসিন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও রয়েছে।’

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্বে ২৮ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

Tags: করোনাভাইরাসকোভিড-১৯ডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
Previous Post

করোনাভাইরাস: স্টিল শিল্পে দুই মাসে ক্ষতি ৩ হাজার কোটি টাকা

Next Post

দুই যমজ এক সাথে মৃত্যু চেয়েছিলেন, হলোও তাই

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যমজ এক সাথে মৃত্যু চেয়েছিলেন, হলোও তাই

র‍্যাপার ফ্রেড দ্য গডসন এর ছবি, এক জনের ছবি যেখানে তিনি অক্সিজেন মাস্ক পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: চলে গেলেন র‍্যাপার ফ্রেড দ্য গডসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT