চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
সাদেক বাচ্চু শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই দাপুটে চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সেখানেও সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, সাদেক বাচ্চুর চিকিৎসায় ডাক্তারদের তেমন কিছুই করার নেই। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

রোববার দুপুরে প্রফেসর রেদোয়ানুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বসেছিল। তারপর সাদেক বাচ্চুর চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে এখন যে অবস্থা ওনার, চিকিৎসায় ডাক্তারদের আর কিছুই করার নেই। তার অবস্থার উন্নতি হতে পারে, আবার যেকোন সময় যেকোন পরিস্থিতি হয়ে যেতে পারে।

অন্যদিকে বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবিন।

ঠাণ্ডা-জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ সেপ্টেম্বর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সাদেক বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য মহাখালীর হাসপাতালে আনা হয়।

প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক শত ছবিতে খলঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

Tags: করোনাকরোনাভাইরাসসাদেক বাচ্চু
Previous Post

পর্দায় এক হয়ে চমক দেখাবেন শাহরুখ-জন

Next Post

শিক্ষক দম্পতি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

Next Post
দুটি ব্যক্তির ছবি, পুরুষ ও নারী, সাধারণ পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক দম্পতি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে বিস্ফোরণ: পাঁচ লাখ টাকা করে দেয়ার আদেশ স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT