চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: রেস্তোরাঁ মালিক সমিতির ৮ দফা দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 22, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রেস্তোরাঁয় মানুষজন খাবার খাচ্ছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালীন বিপর্যয় এড়াতে ৮ দফা জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এ সেক্টরের সঙ্গে সরাসরি জড়িত ৩০ লক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল ২ কোটি মানুষের জীবন-জীবিকা নিশ্চিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

শনিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে:

১. স্বাস্থ্যবিধি মেনে, হোটেল রেস্তোরাঁ, তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখতে চাই।তাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ৫০% আসনে বসিয়ে হোটেল-রেস্তোরাঁ চালু করতে চাই।

২. হোটেল রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকদের প্রণোদনা দিতে হবে। এক্ষেত্রে শ্রমিকদেরকে মোবাইলের মাধ্যমে নগদ অর্থ অথবা নির্দিষ্ট র্কাড প্রদানের মাধ্যমে মাসিকভাবে খাদ্য সাহায্য প্রদান করা যেতে পারে।এখানে উল্লেখ্য যে, গত করোনাকালীন সময় এবং বর্তমান করোনাকালীন সময়ে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার প্রণোদনা প্রদান করা হয় নাই।

৩. হোটেল রেস্তোরাঁ ব্যবসাকে চলমান রাখার জন্য রানিং ক্যাপিটাল হিসেবে এস এম ই খাত থেকে বিনা সুদে অথবা স্বল্প সুদে জামানত বিহীন এবং দীর্ঘ-মেয়াদী ঋণ প্রদান করা।

৪. করোনাকালীন সময়ে, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলসার্চ চার্জ ছাড়াই প্রদান করতে সময় দেয়া।

৫. যেহেতু ঢাকা শহরসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে শতকরা ৯৮% ভাড়াটিয়া হিসেবে হোটেল রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করে থাকেন, সেহেতু ভাড়া আদায়ের ক্ষেত্রে
স্থাপনার মালিক/বাড়িওয়ালাদের সহনীয় আচরণ/দেরিতে ভাড়া গ্রহণ/ভাড়া মওকুফ করারবিষয়ে-সরকারি নির্দেশনাও সহযোগিতা চাই ।

৬.যেহেতু রেস্তোরাঁ খাতটি একটি সেবা খাত সেহেতু হোটেল-রেস্তোরাঁ মালিক ও শ্রমিকদের করোনা যোদ্ধা ও ফ্রন্ট লাইনার হিসেবে ঘোষণা করা এবং কর্মরত মালিক-শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকাপ্রদান করার নির্দেশনা দিতে হবে।

৭. চলমান করোনাভাইরাসের মহাদুর্যোগের মধ্যেও ভ্যাট-ট্যাক্স আদায়ের নিমিত্তে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপর চরম অসহনীয় আচরণ করা হচ্ছে, যাহা কোন ক্রমেই গ্রহনযোগ্য নয়।

৮. বর্তমানে চালুকৃত টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠানের সংখ্যা হোটেল-
রেস্তারাঁ অনুপাতে মাত্র ২% -৩%।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা মনে করি বর্তমানে শুধু অনলাইন ডেলিভারির সুযোগ দিয়ে রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণাটি দূরভিসন্ধিমূলক। এখানে দেশী-বিদেশী স্বার্থন্বেষী মহলের হাত রয়েছে।

Tags: করোনাভাইরাসরেস্তোরাঁ
Previous Post

নারায়ণগঞ্জে কারখানায় গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

Next Post

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় সতর্কতা

Next Post
প্রবল ঝড়ের সময় ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছ, আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় সতর্কতা

নারী সাংবাদিকরা রোজিনার মুক্তির দাবিতে অনশন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনার মুক্তির দাবিতে নারী সাংবাদিকদের প্রতীকী অনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT