চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্র থেকে ৬ সহস্রাধিক অবৈধ অভিবাসী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 11, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবৈধ অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস বিস্তার রোধে জরুরি ক্ষমতা প্রয়োগ করে মেক্সিকো সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৬ হাজার ৩০০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যাদের অনেকেই শিশু এবং মা-বাবা ছাড়াই বহিষ্কার করা হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েক হাজার অভিবাসীকে বহিষ্কার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব বিদেশি করোনা সংক্রামণের ঝুঁকিতে আছেন; তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে।

সিডিসির পরিচালক ডা. রবার্ট আর রেডফিল্ড বলেছেন, প্রথম অবস্থায় আমরা ৩০ দিনের জন্য সীমান্তে টহল এবং রোগের বিস্তারকে সীমাবদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রামণের হার বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ সংক্রামিত হয়েছেন প্রায় ৫ লাখ এবং মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন। আর মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৪ জন। মারা গেছেন ২৮৮ জন।

সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে তাদের কঠোর অভিবাসন নীতি আরও বিস্তৃত করার জন্য। কারণ এর আগে ট্রাম্প এই পরিস্থিতিতে মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার কথা বলেন।

Tags: করোনাভাইরাসমার্কিন যুক্তরাষ্ট্রমেক্সিকো সীমান্ত
Previous Post

রাঙ্গামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Next Post

করোনাভাইরাসে কানাডায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু

Next Post
Bengali man wearing sunglasses at the Grand Canyon during daytime. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে কানাডায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাস: সুস্থ হলেন হার্ভে ওয়েনস্টেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT