চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মূক ও বধিরদের জন্য ‘স্বচ্ছ মাস্ক‘

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 26, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুটি নারী স্বচ্ছ মাস্ক পরিধান করে outdoor setting এ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ করোনাভাইরাস মহামারীর সময় স্বাস্থ্যবিধির অন্যতম উপকরণ ফেস মাস্ক বা মুখোশ। মাস্ক প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজের অঙ্গ হয়ে উঠেছে। করোনার ঝুঁকি এড়াতে  মানুষ নিজ ঘরে, হাসপাতালে, সুপারমার্কেট যেখানেই কাজ করুন না কেন মাস্ক পরতে হচ্ছে। এতে করে দেখা যাচ্ছে না ঠোঁট, কিংবা তার কম্পন। ফলে বাজার-দোকানে, স্বাস্থ্যকেন্দ্রে বধির কিংবা শ্রবণ-সমস্যায় যারা আক্রান্ত তারা পারছে না লিপ-রিডিং এর সুবিধা নিতে।

মূলত মূক এবং বধিরদের ক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম ‘সাইন ল্যাঙ্গোয়েজ’ আর ‘লিপ রিডিং’। তাঁদের অনেকটাই নির্ভর করতে হয় ‘লিপ রিডিং’-এর উপর। মানুষটি কী বলছেন, তা তারা ঠোঁটের ওঠানামা দেখে বুঝে নেন।

‘আপনি সম্ভবত ফরাসি ভাষায় কথা বলতে পারেন। মাস্ক পরা থাকলে আমি তা বুঝতে পারি না‘-বলছিলেন যুক্তরাজ্যের শিশু বিষয়ক চিকিৎসক ফিজ ইজাগারেন, যিনি দু’বছর বয়স থেকেই বধির।

‘যখন কেউ মাস্ক পরে আমি তার মুখের ভাষা পড়তে পারি না। তবে দুয়েকটি শব্দ এলোমেলোভাবে শুনতে পাই। যার কোনো অর্থ হয় না। যখন কেউ মাস্ক পরেন তখন আমি ঠোঁট ও মুখের ভাষা পড়তে পারি না। কাজেই বাক্য গঠনের মূল বিষয়গুলো আমি হারিয়ে ফেলছি‘-বলছিলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের ৪৬৬ মিলিয়ন লোক মূক ও শ্রবণ সমস্যাজনিত কারণে ভুগছে। যাদের জন্য প্রচলিত স্ট্যান্ডার্ড যেসব মাস্ক ব্যবহৃত হচ্ছে তা কার্যকর ও উপযোগী নয়।

এমন পরিস্থিতিতে বিকল্প উদ্যোগ নিয়ে চলছে একাধিক প্রয়াস। দাতব্য সংস্থা এবং নির্মাতারা সবাই মিলে একটি নতুন রকমের সমাধান নিয়ে আসার চেষ্টা করছে।

বিবিসি বলছে, মেইন ডানস লা মেইন (হ্যান্ড ইন হ্যান্ড), এমনই একটি সংস্থা যা উত্তর ফ্রান্সের শেভেরিয়াসে অবস্থিত, যারা মূক ও শ্রবণ প্রতিবন্ধীদের সমর্থন করে ট্রান্সপারেন্ট মাস্ক বা স্বচ্ছ মুখোশ ডিজাইন করেছে।  ট্রান্সপারেন্ট এই মাস্ক পরলে ঠোঁট ও মুখ পরিষ্কার দেখা যায়।

এর প্রতিষ্ঠাতা হলেন কেলি মোরেলন ও তার মা সিলভি। দুজনে মিলে নাক ঢাকা এবং মুখ ও ঠোঁট দৃশ্যমান করে তোলা এমন একটি মাস্কের ডিজাইন করেছেন, যা  সংক্রমণ এড়াতে পারে আবার যোগাযোগের ক্ষেত্রে সহায়ক।

তারা বলছেন, এই মাস্ক পরে কথা বললে মুখের ভাষা স্পষ্ট পড়তে সক্ষম হবে বধির ও শ্রবণশক্তিহীনরা।  এতে করে লিপ রিডিং এর কোনো সমস্যা থাকে না। মূক-বধিরদের যোগাযোগ সমস্যার অনেকটাই সুরাহা হবে তাতে।

কেলি বিবিসিকে বলেছেন, এই মাস্কের মূল লক্ষ্য হলো বধির ও শ্রবণ প্রতিবন্ধী লোকদের কারও সাথে কথা বলার সময় ঠোঁট পড়ার সুযোগ দেওয়া। এই মাস্ক অটিস্টিক ব্যক্তি, অক্ষরজ্ঞানহীন এবং শিশুদের ভীতি এড়াতেও উপযুক্ত হিসেবে ব্যবহারযোগ্য হবে।

‘যেকোনো অবস্থায় এই স্বচ্ছ মুখোশ আপনাকে একে অপরের হাসি দেখতে সহায়তা করবে এবং দুঃখের সময়ে মানুষের ভাব বোঝার জন্যও সহায়ক হবে‘।

যদিও কেলি এবং তার মা এখনো বাণিজ্যিক ভিত্তিতে তাদের এই মাস্ক তৈরি করতে পারছেন না। তবে তারা লোকজন কীভাবে তাদের নিজেদের মাস্ক তৈরি করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন এবং অনলাইনে একাধিক নির্দেশিকা সাহায্যের জন্য আছে।

তারা বলছেন, আমরা দেখছি স্বাভাবিক মাস্কগুলো সমাজের একটা শ্রেণির মানুষকে অসহায়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই এমন উদ্যো।

মূলত যখন তারা মূক ও শ্রবণশক্তি রোগীদের সাথে কথা বলছেন তখন তা পরিধান করছেন এবং স্টাফদের সরবরাহ করা হচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজ দোভাষী, যারা আরও জটিল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ লক্ষণ তৈরি করতে দেহের গতিবিধির পাশাপাশি মুখের ভাব এবং ঠোঁটের নড়াচড়া ব্যবহার করেন তাদের জন্য এটা উপযুক্ত হয়ে দেখা দিচ্ছে।

ডা. চেরি ব্লাউয়েট , যিনি প্রতিবন্ধী টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগহ্যামে, তিনি বলছেন, কোভিড-১৯ আসার পর পিপিইর অতিরিক্ত ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি করছে, ফলে অনেকের জন্য এটি চ্যালেঞ্জ।

“তবে স্বচ্ছ মুখোশ দিয়ে আমরা রোগীদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছি এবং আমরা হাসপাতালের অন্যান্য অংশ, বিশেষত শিশুরোগ সংক্রান্ত কেবিন থেকে বেশি পরিমাণ সাড়া পাচ্ছি- এধরনের মাস্কের ব্যবহারে।

যদিও যুক্তরাজ্যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা এখনো হাসপাতালে এমন মাস্ক সরবরাহ করছে না।

যুক্তরাজ্যের সারে ফ্রিম্লি পার্ক হাসপাতালের শিশুরোগ বিষয়ক চিকিৎসক ও রেজিস্ট্রার ফিজ ইজাগারেন যিনি নিজেও বধির, তিনি বলেছেন, সাধারণ মাস্কগুলো তাকে রোগীদের যাবতীয় তথ্য মৌখিকভ

লন্ডনে কর্মরত একজন বধির নার্স বিবিসিকে বলেছিলেন যে, একটি অভিজ্ঞতা আছে যেখানে একজন রোগী, যার শ্রবণশক্তি নেই, যখন তিনি কোনো প্রক্রিয়া ব্যাখ্যা করছিলেন তখন তাকে বা তার সহকর্মীদের বুঝতে সক্ষম হননি।

তিনি বলছেন, স্বচ্ছ মাস্ক এক্ষেত্রে আমাদের জন্য সহজ পদ্ধতি‘। এতে করে আমার কাজ আমি নিরাপদে ও যথাযথভাবে করতে সক্ষম হব। অন্যের উপর নির্ভর করার চেয়ে আমার আরও স্বাধীনতা থাকতে হবে।

যদিও বিশেষজ্ঞরা বলছেন যে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রত্যেকের জন্য এই মাস্ক উপযুক্ত হতে পারে। ট্যাক্সি চালক বা এমনকি শিক্ষকদের মতো অন্যান্য পেশাগুলিও এই স্বচ্ছ মুখোশ কার্যকর বলে মনে করতে পারে।

মূলত প্রথমে মূক ও বধির সম্প্রদায়ের জন্য ডিজাইন করা হলেও এই মাস্ক প্রত্যেকের জীবনের জন্য কার্যকর হয়ে উঠছে।

Tags: করোনাভাইরাসমাস্ক
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৩৬৭৫১, মৃত ৫২২

Next Post

এক অনন্ত জীবনের চিত্রকর রামকিঙ্কর

Next Post
রামকিঙ্কর এর ছবি, তার আঁকা ছবি ও ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এক অনন্ত জীবনের চিত্রকর রামকিঙ্কর

Incepta frontliner discusses COVID-19 vaccine efforts on Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT