চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মাত্র ১ সপ্তাহেই ৫০ হাজার মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 18, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

থমকে যাওয়া বিশ্ব অবাক হয়ে প্রতিদিন গুনছে মানুষের মরদেহ। একজন বা দু’জন কিংবা শত নয়। প্রতিদিন কয়েক হাজার সেই সংখ্যা। গেল সাতদিনে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ।  

এক সপ্তাহ আগে গত ১০ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৬৮৮ জন। সাতদিন পর ১৭ এপ্রিল রাত পর্যন্ত তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের এই তথ্য বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটা গত এক সপ্তাহে ব্যাপকহারে বেড়েছে।

এই সাতদিনের মধ্যে মৃত্যুর মাত্রা সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত বেড়েছে, গত ১৪ এপ্রিল। সেদিন একদিনেই করোনাভাইরাসে ১০ হাজার ৭৬১ জন প্রাণ হারিয়েছিল।

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর গ্রাফ, দ্রুত বৃদ্ধির চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ তবে এর দুইদিন আগে ১২ এপ্রিল বিশ্বজুড়ে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ প্রাণ হারায়। সেদিন মারা যায় ৫ হাজার ৪১৭ জন। এছাড়াও ১৩ এপ্রিল প্রাণ হারায় ৫ হাজার ৪২১ জন। আর ১৫ এপ্রিল ৮ হাজার ৯৬ জন। পরেরদিন ১৬ এপ্রিল প্রাণ যায় ৬ হাজার ৯৯৮ জনের।

এই এক সপ্তাহে বিশ্বজুড়ে মোট মৃতের সংখা বাড়ার গ্রাফটার দিকে তাকালে দেখা যায়, ১২ এপ্রিল মোট মৃতের সংখ্যা ছিল ১ লাখ ১৪ হাজার ১৯৭ জন।

করোনাভাইরাসে মৃত্যুর গ্রাফ, দ্রুত বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ ১৩ এপ্রিল সংখ্যাটা হয়ে যায় ১ লাখ ১৯ হাজার ৬১৮ জন। তারপরের দিন ১৪ এপ্রিল সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার ৩৭৯ জনে। আর ১৫ এপ্রিল ১ লাখ ৩৮ হাজার ৪৭৫। ১৬ই এপ্রিল ১ লাখ ৪৫ হাজার ৪৭৩ জন প্রাণ হারায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্ব এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রত।

শনিবার সকাল পর্যন্ত সাড়ে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি ব্যক্তির।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্বজুড়েমৃত্যু
Previous Post

করোনাভাইরাস: সৌদিতে অটোপ্রমোশন পাবে শিক্ষার্থীরা

Next Post

করোনা নিয়ন্ত্রণে তাইওয়ানের অনুকরণীয় সাফল্য, আমাদের সীমাহীন ব্যর্থতা!

Next Post
তাইওয়ানের করোনা নিয়ন্ত্রণে সফলতা, স্বাস্থ্যবিধি মানতে জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ন্ত্রণে তাইওয়ানের অনুকরণীয় সাফল্য, আমাদের সীমাহীন ব্যর্থতা!

কান চলচ্চিত্র উৎসবের প্রবেশদ্বার, দর্শক ও অতিথির ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে কান উৎসবের মার্শে দু ফিল্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT