চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশদের জন্য নির্দিষ্ট হাসপাতাল ইমপালস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 08, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ হাসপাতাল ভবন, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা এবং নির্দেশে করোনাভাইরাস এ আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থন ও মধ্যস্থতায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ভাড়া ও আয়োজন করার প্রক্রিয়া সম্ভব হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। শীঘ্রই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন: বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সুচিকিৎসার জন্য আইজিপি বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার একটি ধারাবাহিক কার্যক্রম।

Tags: করোনাভাইরাসবাংলাদেশ পুলিশ
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট শনাক্ত রোগী ১৩১৩৪, মৃত ২০৬

Next Post

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের করোনা

Next Post
রিয়াল মাদ্রিদের ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের করোনা

করোনা ভাইরাসের ছবি ও কৃষি জমিতে উদ্ভিদ, স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ও প্রকৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT