চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস প্রতিরোধক ওষুধ নিয়ে আশার আলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 30, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এর প্রতিরোধক ওষুধ নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের অ্যালার্জি অ্যাজমা এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান বিজ্ঞানী ডা. এম এ হাসান।

এম এ হাসান বলছেন, এই ওষুধটির নাম টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারেটকে (টিডিএফ)। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে আমরা কেবল এর বিবর্তনের রহস্য উদঘাটন করার চেষ্টা করিনি। সেই সঙ্গে ব্যক্তি এবং সম্প্রদায়ের মধ্যে এই রোগের বিস্তার রোধের জন্য কিছু প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক ওষুধ অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম।

সেই কাজে সাহায্য করেছে টেনোফোভির। এইচআইভি এবং হেপাটাইটিস বি আক্রান্ত যেসব রোগী টেনোফোভির নিচ্ছে তাদের শরীরে করোনাভাইরাসের ‍উপস্থিতি পাওয়া যায়নি।

এম এ হাসানের দল ২০২০ সালের মার্চ থেকে টেনোফোভির ডিসোপ্রক্সিল ফুমারেট (টিডিএফ) নিয়ে গবেষণা শুরু করে। যা সাধারণত ডিএনএ ভাইরাসের জন্য ব্যবহৃত হয়। তাতেই দেখা গেছে আশার আলো। এসব রোগীদের কারোরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ৩৩ জন স্বাস্থ্যকর্মীসহ ১,৪১৯ জনের উপর গবেষণা চালিয়ে এই সব তথ্য পাওয়া গেছে।

পরীক্ষায় দেখা গেছে, টেনোফোভির ৯৮ শতাংশ ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা হ্রাস করেছে। প্রতিরোধের ক্ষেত্রে এটি ৯৮-৯৯ শতাংশ ক্ষেত্রে উচ্চ-ঝুঁকির সদস্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। টেনোফোভির কোভিড -১৯ এর তীব্রতা হ্রাস করে, বিশেষত যখন এটি ফ্যাভিপিরাভির এবং ডেক্সামেথেসোনসহ ব্যবহৃত হয়।

আমাদের গবেষণায় টেনোফোভির প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ০.২ (০.১৬ শতাংশ) এর চেয়েও করোনাভাইরাস পজিটিভ কম পাওয়া গেছে। আক্রান্তদের সংস্পর্শে এসেও তারা সংক্রমিত হননি এবং হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা ৪-৫ দিনের মধ্যে ভালো হয়ে গেছে। ২৫-৫০ বছর বয়সীদের হাসপাতালে ভর্তি এবং পুনরুদ্ধারের সময়কাল ছিল ৪-৫ দিন।

এম এ হাসান তার লেখায় বলেন, মারাত্মকভাবে সংক্রমিতদের মধ্যে ফ্যাভিপিরাভিরকে টেনোফোভিরের সাথে যুক্ত করা হলে মৃত্যুর হার ১ শতাংশ কমে যায়। যখন রোগী টেনোফোভির এবং ফেভিপিরাবির সাথে ডেক্সামেথেসোন পান তখন নিরাময়ের সময় আরও কমে যায়।

টেনোফোভির একটি নিরাপদ কোভিড-১৯ প্রতিরোধক ওষুধ হিসাবে দেখা গেছে, বিশেষত উচ্চ ঝুঁকিপূর্ণদের মধ্যে। এটি দীর্ঘমেয়াদী ব্যবহারেও নিরাপদ, যদিও এটি এখনও ভ্যাকসিনের বিকল্প নয়।

Tags: ওষুধকরোনাকরোনাভাইরাসকোভিড-১৯
Previous Post

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে আদালতে লিয়াকত

Next Post

মেসি অনুশীলনে যাবেন না, বড় জরিমানার হুমকি বার্সার

Next Post
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মেসি অনুশীলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি অনুশীলনে যাবেন না, বড় জরিমানার হুমকি বার্সার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৮৯৭, মৃত ৪২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT