চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পুলিশের ৮৯ সদস্যের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 09, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ সদস্যরা করোনাকালে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৮৯ সদস্য মারা গেছেন।

তাদের অধিকাংশই জনগণের সেবায় মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, এরমধ্যে ৮৩ জন পুলিশের সদস্য। বাকি ছয় জন বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে পুলিশের বিভিন্ন ইউনিটে দাফতরিক কাজে সংযুক্ত ছিলেন।

শুক্রবার ভোর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২০ হাজার ৭৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের ১৭ হাজার ৪৬২ এবং র‍্যাবের দুই হাজার ৬১১ জন রয়েছেন।

এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন হাজার ৩৯০ জন সদস্য রয়েছেন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২০০ জন যা পুলিশে মোট আক্রান্তের প্রায় ৯৫ শতাংশ।

বর্তমানে ৩৬২ পুলিশ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন পুলিশ সদস্য।

করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছেন না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আক্রান্ত হচ্ছেন নিয়মিতই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সবশেষ গত ২৫ মার্চ ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৫ দিন ধরে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ঢাকার আলোচিত পুলিশ অফিসার ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানও ভাইরাসটিতে আক্রান্ত হন। তিনি ১৬ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার করোনামুক্ত হয়ে তিনি বাসায় ফেরেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তারাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

Tags: করোনাভাইরাসপুলিশ সদস্যের মৃত্যু
Previous Post

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস গলফের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

Next Post

ভারতে একদিনে সর্বোচ্চ দেড় লাখ শনাক্ত, মৃত্যু ৭৭৩

Next Post
স্বাস্থ্যকর্মী কোভিড পরীক্ষা করছেন, শিশু সহ রোগী দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একদিনে সর্বোচ্চ দেড় লাখ শনাক্ত, মৃত্যু ৭৭৩

নাগপুরে অগ্নিদগ্ধ হাসপাতাল, দগ্ধ চারজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগপুরে করোনা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT