চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পিছিয়ে গেল টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 20, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘোষণা না আসা পর্যন্ত খানিকটা আশা যদিও ছিল, বিশ্ব গণমাধ্যমের নানা প্রতিবেদন তাতে জল ঢেলে এসেছে গত দুমাস ধরেই। অবশেষে আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে দেয়া হয়েছে বছরের শেষে বসার অপেক্ষায় থাকা ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।

সোমবার বৈশ্বিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি বোর্ড মিটিং শেষে বিশ্বকাপ স্থগিতের খবর নিশ্চিত করে। ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি নতুন সূচি ঠিক করেছে তাদের বড় ইভেন্টগুলোর।

২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আয়োজন হওয়ার সূচি ছিল। করোনাভাইরাস মহামারীর ধাক্কা সার্বিক সূচিতে যে বিপর্যয় ঘটিয়েছে, সেটার প্রভাব পড়ল এই আসরটিতেও।

আসছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল মারকাটারি ক্রিকেটের সপ্তম আসরটি। মহামারীর সময়ে ১৬ দল নিয়ে আয়োজন, দলগুলোকে অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা, সেসময়ের ব্যয় বহন, স্বাগতিকদের জন্য পরিস্থিতি নাজুকই ছিল।

চলতি বছরের আসর পিছিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে আইসিসি ছেলেদের পরের তিনটি বিশ্বকাপের সূচিও পুননির্ধারণ করেছে। আসছে তিন বছরে তিনটি বিশ্বকাপের দেখা মিলবে তাতে।

এ বছরের টি-টুয়েন্টি আয়োজনটি হবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে, ফাইনালের জন্য ১৪ নভেম্বর লক্ষ্যে রাখা হয়েছে। পরের টি-টুয়েন্টি আসরটি হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, যা ২০২১ সালে ভারতে হওয়ার কথা ছিল। তবে কোন সালের আসরটি ভারত, আর কোনটি অজিরা আয়োজন করবে তা এখনও ঠিক হয়নি।

আর ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে হওয়ার কথা থাকা ওয়ানডে বিশ্বকাপটি পিছিয়ে একই বছরের অক্টোবর-নভেম্বরে নিয়েছে আইসিসি, ফাইনালের জন্য রাখা হয়েছে ২৬ নভেম্বরকে।

এদিকে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে যে মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা আছে, আইসিসি আপাতত সেটি যথাসময়ে আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিকরোনাকরোনাভাইরাসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
Previous Post

করোনা প্রতিরোধে অক্সফোর্ডের ভ্যাকসিন সফল

Next Post

সুশান্তের প্রেমিকাকে হুমকি, দৃষ্টান্ত শাস্তি চাইলেন মন্ত্রী

Next Post
প্রেমিকের সাথে সুশান্তের প্রেমিকা, একটিতে নদীর পাশে অন্যটিতে পার্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের প্রেমিকাকে হুমকি, দৃষ্টান্ত শাস্তি চাইলেন মন্ত্রী

সালমান কৃষি কাজে ব্যস্ত, ধান ক্ষেতের মধ্যে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষবাসেই মন সালমানের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT