চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে চলতি মাসেই চীনা ভ্যাকসিনের ট্রায়াল

চকোর মালিথা by চকোর মালিথা
3:40 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in বাংলাদেশ
A A

বাংলাদেশে চলতি মাসেই শুরু হচ্ছে চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। আইসিডিডিআরবি’র তত্ত্বাবধানে ঢাকার ৭টি হাসপাতালের ৪ হাজার ২শ স্বাস্থ্যকর্মীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রতিষেধকটি প্রয়োগ করা হবে। কার্যকারিতার ফলাফল পেতে সময় লাগবে ৬ থেকে ৮ মাস।

আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী চ্যানেল আইকে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে মানুষ ভ্যাকসিনটি পাবেন বলে তারা আশা করছেন।

চীনা কোম্পানি সাইনোভ্যাকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সরকারের নির্দেশে কাজটি করছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী জানিয়েছেন: ৪ হাজার ২০০ জন ডাক্তার-নার্স থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে আমাদের নিযুক্ত করতে হবে ট্রায়ালের জন্য। এ কার্যক্রম চলবে মোট ৭টি হাসপাতালে।

তিনি আরও জানান: এ মাসেই আমরা ট্রায়ালের কাজ শুরু করতে পারবো। লোকবল নিযুক্ত করে ট্রায়ালের জন্য আমরা ধরে নিয়েছি দু’মাসের মতো সময় লাগবে হয়তো। এরপর এটা কার্যকরিতা থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে ৬ থেকে ৮ মাস মতো সময় লেগে যাবে।

বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ড. ফেরদৌসী কাদরী

পরীক্ষায় সফল হলে কখন এ ভ্যাকসিন পাবে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে কাদরী জানান: আমি খুবই আশাবাদী আগামী বছরের মাঝামাঝি আমরা ভ্যাকসিনেশন শুরু করতে পারবো। আবার মাঝামাঝি সময়ের আগেও আমরা ভ্যাকসিন হাতে পেয়ে যেতে পারি।

আইসিডিডিআরবি’র এ বিজ্ঞানী বলছেন: সাধারণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও স্বাস্থ্যবিধিগুলো সবসময় মেনে চলতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে প্রায় ২শ’টির মতো ভ্যাকসিন নিয়ে কাজ চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে ৫১টি প্রতিষেধক প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ করেছে। আর ৯টি ভ্যাকসিন তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে আছে। স্থানীয় একটি কোম্পানি এরকম পরীক্ষা-নিরীক্ষা চালালেও বাংলাদেশের মূল লক্ষ্য অক্সফোর্ড এবং চীনের ভ্যাকসিন।

 

Tags: আইসিডিডিআরকরোনাকরোনাভাইরাস
Previous Post

বাংলাদেশ সেনাবাহিনীও সিনহা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়: সেনাপ্রধান

Next Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৮২, মৃত ৩৫

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৮২, মৃত ৩৫

বাসায় ফিরলেন আকবর, উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন চেন্নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT