চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ এলাকার দুই হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন পপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 15, এপ্রিল 2020
in বিনোদন
A A
পপি খাদ্যসামগ্রী বিতরণে অংশগ্রহণকারী ও উপকারভোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা খালিশপুরের মেয়ে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। জনপ্রিয় এ নায়িকা তার নিজ এলাকা খালিশপুর ছাড়াও আশাপাশে প্রায় ২ হাজার অসচ্ছল মানুষকে করোনাভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করলন।

বুধবার বিকেলে খুলনা থেকে চ্যানেল আই অনলাইনকে পপি বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) ছিল পহেলা বৈশাখ। বাংলা বছরের শুরুর দিনে তিনি খালিশপুরের প্রায় ১ হাজার অসচ্ছল মানুষকে চাল, ডাল, সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছি। প্রত্যেকেই মাঝে নিরাপদ দূরত্ব বজায় ছিল। এর আগে খুলনার শিববাড়ি মোড়, বিএল কলেজ এলাকা, বৈকালিন এলাকায় সন্ধ্যার পর ঘুরে ঘুরে প্রায় ১ হাজার মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি।

তবে পপি এটিকে ত্রাণ নয়, সহায়তাও নয়; বরং ‘রিটার্ন অফ লাভ’ বলছেন। তার ভাষ্য, তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোন প্রতিদান দেওয়া যায় না। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।

প্রথমে খাবারের সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিলেন পপি। পরে তিনি বললেন, এগুলোর সংকট দেখা দিয়েছে। তবে মানুষকে সচেতন করতে ভুলছি না। পপি বলেন, গত ১৩ মার্চ মা-বাবা, ভাইবোনদের নিয়ে এসেছি। খালিশপুর আমার দাদাবাড়ি। আমরা আসার পরই করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। সেজন্য আর ঢাকা ফিরতে পারিনি।

তিনি বলেন, টিভি ফেসবুকে ঢুকলেই দেখছি সারা দুনিয়াতে কীভাবে এই ভাইরাস ছড়িয়েছে। পৃথিবীজুড়ে মানুষের মৃত্যু বাড়ছে। অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থা সত্ত্বেও ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো এই ভাইরাসকে রুখে দিতে পারছে না। আমাদের এখানে যে চিকিৎসাব্যবস্থা, তাতে এই মহামারি ছড়িয়ে পড়লেও থামানোর কোনো সুযোগ নেই। এই ভাইরাসে কখন, কীভাবে কে আক্রান্ত হবে, কেউ জানি না। তাই সব দিকনির্দেশনা মেনে ঘরে অবস্থান করতে হবে।

Tags: করোনাভাইরাসত্রাণপপিলিড বিনোদন
Previous Post

ক্রেডিট কার্ডের বকেয়া বিলে সুদ নেয়া যাবে না

Next Post

করোনাভাইরাস: বেতনের ২০% কম নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্যরা

Next Post
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের বেতনের ২০% কাটা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বেতনের ২০% কম নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্যরা

তাহমিনা খুনের ঘটনায় পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে তাহমিনা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT