চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: টোকিও অলিম্পিকে ফুটবলারদের বয়স বাড়ল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 04, এপ্রিল 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল স্বর্ণপদক জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। তাতে বিপাকে পড়েছিল ফুটবল খেলুড়ে দেশগুলো। ছিল নতুন করে দল সাজানোর সমস্যা। সেটার সমাধানে নিয়ম পরিবর্তন করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। বয়সসীমা বাড়িয়ে দেয়া হয়েছে অংশ নিতে যাওয়া ফুটবলারদের জন্য।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ১৬ সদস্যের স্কোয়াডে সর্বোচ্চ তিনজন সিনিয়র খেলোয়াড় বাদে পুরো দল সাজাতে হয় অনূর্ধ্ব-২৩ সীমার ফুটবলারদের নিয়ে।

নিয়মমাফিক দলও তৈরি করা ছিল বাছাইপর্ব পেরিয়ে সুযোগ পাওয়া ১৬ দলের। কিন্তু করোনার কারণে একবছর পিছিয়ে যাওয়ায় তৈরি হয়েছে সমস্যা। ২০২০ সালের জুলাইয়ের আগপর্যন্ত যাদের বয়স ২৩ বা ছুঁইছুঁই, তারা পড়ে যেতেন বিপদে। কারণ ২০২১ সালে তাদের বয়স হয়ে যেত ২৪ বা তার কাছাকাছি। ফলে আবারও নতুন করে দল সাজাতে হতো দেশগুলোকে।

এমন সমস্যার কথা চিন্তা করে নিয়মে পরিবর্তন এনেছে অলিম্পিক কর্তৃপক্ষ। ২০২১ সালে টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগে যাদের বয়স ২৪ বা তার কম তারাও অংশ নিতে পারবেন ফুটবলে। দেশগুলোর জন্য সেই সুবিধা রাখা হচ্ছে একবছর পিছিয়ে যাওয়া অলিম্পিকে।

২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিকের। তার আগেই শুরু হয়ে যাবে ফুটবল। স্বাগতিক জাপান ছাড়া বাকি ১৫ দেশ এসেছে বাছাইপর্ব পেরিয়ে। অংশ নিতে যাওয়া দেশগুলো হল- আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন, রোমানিয়া, নিউজিল্যান্ড, মিশর, আইভরি কোস্ট, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং সাউথ কোরিয়া।

ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা বেধে দেয়া হলেও নারীদের বেলায় তেমনটা নেই। মেয়েদের জাতীয় দলই খেলানো যায় অলিম্পিকে।

Tags: করোনা ভাইরাসটোকিও অলিম্পিক ২০২০লিড স্পোর্টস
Previous Post

চিকিৎসা না দিলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

নাগরিক স্বাস্থ্যসেবা ও করোনাভাইরাস আতঙ্ক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক স্বাস্থ্যসেবা ও করোনাভাইরাস আতঙ্ক

করোনাভাইরাস: ভারতে বিদ্যুৎ বন্ধ করে ৯ মিনিটের বার্তায় গ্রিড নিয়ে চিন্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT