চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ঘাটাইলে ধান কাটার মেশিন পেল কৃষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 09, মে 2020
in কৃষি, জনপদ, টাঙ্গাইল
A A
কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ ও উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান করোনা সংক্রমণ পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দুর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তিন জন কৃষকের মাঝে তিন কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়করা কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া তিন কৃষক হলেন উপজেলার রসুলপুর গ্রামের মো. মুজিবুর রহমান , দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি গ্রামের হিকমত সিকদার।

এসময় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, সেই সাথে কর্তণ ও মাড়াই করা যায় এতে ডিজেল খরচ হয় মাত্র ৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।

ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ বলেন, হারভেস্টার মেশিনের মাধ্যমে কৃষকেরা দ্রুত ধান মাড়াই করে ১৪% আদ্রতায় স্থানীয় গুদামে ১০৪০ টাকা প্রতি মণে বিক্রয় করা যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

Tags: করোনাভাইরাস
Previous Post

সন্তানেরা আমাকে আরও ভালো ও মজার মানুষ করে তুলেছে: কাজল

Next Post

করোনাভাইরাস: নর্থ কোরিয়াকে সহায়তা করতে প্রস্তুত চীন

Next Post
জনসমাগমে মানুষজন মাস্ক পরে চলাচল করছে, দক্ষিণ কোরিয়ার শহরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নর্থ কোরিয়াকে সহায়তা করতে প্রস্তুত চীন

লন্ডনের নদীর পাড়ে হাঁটা ও সাইক্লিং করছে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে লকডাউনে হাঁটা ও সাইক্লিংয়ের ওপর গুরুত্বারোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT