চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ক্লিনার ও জীবাণুনাশকে বাড়ছে মানবদেহের বিষক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 21, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পরিষ্কার করার জন্য বিভিন্ন ক্লিনার ও জীবাণুনাশক সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবহৃত ক্লিনার ও জীবাণুনাশক মানবদেহে বিষক্রিয়া বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সোমবার সিডিসির ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে কোভিড-১৯ এর সংক্রমণের কারণে অধিকাংশ মানুষই ঘরে ভেতর থাকছেন এবং ক্লিনার ও জীবাণুনাশকের মাধ্যমে নিজে এবং বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছে। কিন্তু ওই জীবাণুনাশকই মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করছে।

এক পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়, ২০১৯ ও ২০১৮ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বিষক্রিয়ার পরিমাণ ২০ শতাংশ বেড়েছে।

চলছি বছর আমেরিকার ৫৫টি সিডিসি কন্ট্রোল সেন্টারে ৪৫ হাজার ফোনকলের ওপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান করা হয়েছে।

সিডিসি জানায়, ২০১৯ সালে ফোনকল ছিল ৩৮ হাজার এবং ২০১৮ সালে ছিল ৩৯ হাজার।

ওই পরিসংখ্যানে বলা হয়, এই বছরে যে ফোনকলগুলো এসেছে তারমধ্যে কমপক্ষে ৪০ শতাংশ ফোনকল ছিল ৫ বছর বা তার চেয়ে কম বয়সের বাচ্চাদের মধ্যে বিষক্রিয়া। তবে সব বয়সের ক্ষেত্রেও বিষয়টি দেখা গেছে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক শিশু পানি মনে করে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পরই মাথা ঘুরে পড়ে যায়। এছড়াও এক বৃদ্ধা রান্নাঘরের সিঙ্কে সবজিগুলো ভিনেগার, ব্লিচ সঙ্গে গরম পানি দিয়ে ধোয়ার সময় হঠাৎ করেই তার কাশি শুরু হয়, পরে তিনি জোরে শব্দ করে শ্বাসপ্রশ্বাস নিতে থাকেন।

সিডিসির গবেষণায় বলা হয়, ব্লিচই মূলত বিষক্রিয়া বৃদ্ধির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত। কারণ রাসায়নিকভাবে ব্লিচে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট আর্দ্র এবং অনাদ্র দুই অবস্থায় থাকে এবং এর থেকে তীব্র ক্লোরিনের গন্ধ পাওয়া যায়, যা কিনা বয়স্কদের শ্বাসপ্রশ্বাসে বাধার সৃষ্টি করে। আর ক্লোরিনের গন্ধটা অনেকে সহ্য করতে না পেরে বমি করে দেয়। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মূলত নন অ্যালকোহল জীবাণুনাশক এবং হাতের স্যানিটাইজার ব্যবহার এই জাতীয় বিষক্রিয়া বৃদ্ধি করেছে।

গবেষণায় সিডিসি বিষক্রিয়া হ্রাস করার পরামর্শও দিয়েছে। সেগুলো হলো বাড়ি ঘর পরিষ্কারের সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করা, পানির সঙ্গে যেকোন রাসায়নিক দ্রব্য মিশানোর সময় সেটার লেবেলের উপরের নির্দেশাবলী অনুসরণ করা, যে রুমে বেশি বাতাস চলাচল ব্যবস্থা রয়েছে সেখানে বায়ুচলাচলে অঞ্চলে রাসায়নিক ব্যবহার করা।

এছাড়াও ক্লিনার এবং জীবাণুনাশকদের বাচ্চাদের নাগালের বাইরে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: করোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই সতর্ক করা হয়

Next Post

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের উদ্বেগ

Next Post
এডিটরস গিল্ড বাংলাদেশ এর লোগো, কালো রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের জ্বালানি তেল আমদানিতে লাগবে না অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT