চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কৃষিখাতে প্রণোদনা ৫ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 12, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস, শিল্প, ক্ষুদ্র ও মাঝারী শিল্প এবং রপ্তানিখাতের পর এবার প্রণোদনা পেল দেশের কৃষিখাত। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কৃষিতে যেন কোনো প্রভাব না ফেলে সেজন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ শতাংশ সুদে কৃষকদের দেওয়া হবে এই অর্থ।

রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সেসময় তিনি বলেন, ‘দেশের সবধরনের কাজতো আর একেবারে বন্ধ থাকবে না। কেউ কেউ কাজে যেতে চাইলে ব্যবস্থা করে দেওয়া হবে, প্রশাসন সেই ব্যবস্থা করে দেবে। তবে মানুষ থেকে মানুষে সংস্পর্শ যতটা সম্ভব কমাতে হবে। তাই সকলকে অনুরোধ করছি উৎপাদিত পণ্যগুলি যথাযথ জায়গায় বিক্রি করবেন।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘এই ধরনের অবস্থার মধ্যে এলাকায় সপ্তাহিক হাটও হতে পারে। সেক্ষেত্রে বড় কোনো জায়গা বেছে নিয়ে ফাঁকা ফাঁকা করে সবাই যার যার পণ্য নিয়ে বসবেন। ক্রেতারা এসে পণ্য কিনে নিয়ে চলে যাবে। ভিড় যেন না হয় সেদিকে নজর রাখতে হবে।’

ধান কাটা শুরু হয়েছে। তাই দিনমজুররা যেন সেই কাজে যেতে পারেন বা ধান কাটার কাজে হাত দিতে পারেন সে ব্যবস্থা সেটা করে দেওয়ার কথা জানান তিনি।

‘‘ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের যথেষ্ট খাদ্যসামগ্রী আছে। সবাইকেই খাবার দিতে পারবো। কিন্তু আপনারা যেহেতু ঘরে বন্দী এখন তাই নিজেরাই একটু চাষবাস করেন। টবেও গাছ লাগান। তরিতরকারী বা যাই হোক লাগান। সবশ্রেণির মানুষের জন্যই আমরা প্রস্তুত। সামনেই বোরোধান উঠবে। গত বছর সরকার যে পরিমাণ ধান কিনেছিলো এবার আরো বেশি ক্রয় করবে।’’

সবাইকে কম মেলামেশারও আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা ভাইরাসের কারণে বিশ্ব স্থবির। সারাবিশ্ব ঘরে বন্দী। আমরাও সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। এসময় খুব বেশি মেলামেশার দরকার নেই। কোথায় ভাইরাস আছে তা তো আমরা জানিনা। সকলে মুখে মাস্ক ব্যবহার করবেন। তাহলে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন।’

তিনি আও বলেন, ‘গত ২৫ মার্চ থেকেই সবকিছু বন্ধ করেছি আমরা। এবছর নববর্ষের কোনো অনুষ্ঠান করবেন না। ঘরে ঘরে পরিবার ছেলেমেয়েদের নিয়ে নববর্ষের অনুষ্ঠান পালন করুন। ভাইরাস নিয়ন্ত্রণে আমরা অনেক ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু কেউ কেউ কথা শোনেনা তাই গ্রামেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে এসে অনেকে নানান জায়গায় ছুটে বেড়ােচ্ছে। ওই এলাকার সবাইকে সংক্রমিত করছে। শ্বশুর বাড়িতো পরে গেলেও পারেন, আত্মীয়র বাড়ি কদিন পরে বেড়াতে গেলেও পারেন।’

সম্প্রতি গার্মেন্টস, শিল্প, ক্ষুদ্র ও মাঝারী শিল্প এবং রপ্তানিখাতে প্রণোদনা হিসেবে পৌনে ৭৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপ্রধানমন্ত্রী
Previous Post

করোনাভাইরাস: সন্দ্বীপে ফোন করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ

Next Post

সিনেমা মুক্তির দিনে মৃত্যু হলো নির্মাতার!

Next Post
বয়স্ক ব্যক্তি টোকিও ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা মুক্তির দিনে মৃত্যু হলো নির্মাতার!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোর অন্ধকারে আলোর ঝিলিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT