চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কর্মহীন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, কমেছে রেমিটেন্স

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:53 অপরাহ্ন 28, এপ্রিল 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদিতে মুসল্লিরা পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যজুড়ে মহামারী করোনাভাইরাসের প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলো কর্তৃক জারিকৃত লকডাউনের কারণে প্রায় দেড় মাস যাবত বন্ধ রয়েছে উন্নয়ন কর্মকাণ্ড। বিশেষ করে কনস্ট্রাকশন, শিল্প-কলকারখানা ছোট বড় শপিং মল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসীরা। 

যদিও সৌদি আরবে ২৬ এপ্রিল থেকে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে তারপরেও বাংলাদেশের রেমিটেন্স অর্জনের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব পার্শ্ববর্তী বাহারাইন, ইউনাইটেড আরব ইমারত, সালতানাত ওমান, কুয়েত, কাতার ,জর্ডান, ইরাক, লিবিয়ায় প্রায় বৈধ-অবৈধ মিলে ৪০ লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন এই দেশগুলোতে।

এসব দেশে কর্মরত প্রবাসীরা বাংলাদেশের মোট রেমিটেন্সের  প্রায় অর্ধেকেরও বেশি যোগান দিয়ে থাকে। নিম্ন ও মধ্যম আয়ের এসব প্রবাসীরা মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথেই দেশে থাকা প্রিয়জনদের নিকট পাঠাতেন অর্জিত অর্থ।

কিন্তু করোনাভাইরাসের কারণে কর্ম হারিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে বেশিরভাগ প্রবাসী। একদিকে কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন অন্যদিকে দেশে থাকা প্রিয়জনদের অর্থনৈতিক কষ্ট, যার কারণে গতএকমাসে শুধু সৌদি আরবেই প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন।

যা কিনা মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর চেয়েও কয়েক গুণ বেশি। দূতাবাসের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৪০ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবেই করোনাভাইরাস মৃত্যুবরণ করেছে।

এই অবস্থায় আরও কয়েক মাস করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে কর্মহীন হয় পড়া অনেক প্রবাসীকে দেশে ফেরত যেতে বাধ্য করবে ইতিমধ্যে করোনা ভাইরাস ঠেকাতে মধ্যপ্রাচ্যের এসব দেশ গুলো তাদের দেশে ডিটেনশন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত প্রায় ৮ শতাধিক বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠিয়েছে এছাড়া সৌদি আরবে কর্মরত যেসব প্রবাসী ছুটি অথবা স্বইচ্ছায় দেশ ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সৌদি ত্যাগ করতে পারেননি তাদের জন্য সৌদি সরকার সুযোগ দিয়েছে দেশে ফেরার।

গতকাল পর্যন্ত প্রায় ৩৫ হাজারের অধিক প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন যদিও এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশি জানা না গেলেও এর সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে সূত্রে জানা গেছে। যদিও বাংলাদেশ সরকার ইসলামিক উন্নয়ন সংস্থা ওআইসির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষার আবেদন জানিয়েছে ,অন্যদিকে অবৈধ প্রবাসীদের সংখ্যাও কম নয় মধ্যপ্রাচ্যের এই দেশ গুলো বৈধ/অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিলে এ সংখ্যা হবে কয়েক লাখ। যার প্রভাব পড়বে রেমিটেন্সের ক্ষেত্রে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সৌদি বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রহমান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কর্মরত এসব প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে বাংলাদেশ সরকারকে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশে থাকা পরিবার-পরিজনদের এবং প্রবাসে বিভিন্ন সমস্যার কারণে প্রবাসীদের অনেক চিন্তার মধ্যে থাকতে হয় যার কারণে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এইজন্য প্রবাসীদের পরিবারগুলোর সাহায্যে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Tags: করোনাভাইরাসকর্মহীনমধ্যপ্রাচ্যের প্রবাসীরেমিটেন্স
Previous Post

সিনেমা হল খুললে ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ আবার মুক্তি দিতে চান রুশো ব্রাদার্স

Next Post

নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Next Post
নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার ছবি, রক্তের দাগ ও আতঙ্কের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাংলাদেশের দীর্ঘতম মানব জিন্নাত আলী সমর্থকদের সঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের দীর্ঘতম মানব জিন্নাত আলী আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT