চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে মৃত্যু ৬ হাজারের বেশি, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 02, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে করোনার টিকা গ্রহণের সময় একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে একদিনে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ৬০৯ জন।  এরই মধ্যে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ কোটি ৫০ লাখ মানুষ আর প্রাণ হারিয়েছে ২৫ লাখ ৫০ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ হাজার ১৪৭ জন, মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। একদিনে ১ হাজার ৪৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজারের বেশি।

তবে সম্প্রতি সংক্রমণ কিছুটা কমলেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা ব্রাজিলে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ৮১৮ জন, মোট প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।

ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮০ জন আর আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৬৩ জন।  সেখানে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ১১ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৭ হাজারের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
Previous Post

বিশ্ব বাণিজ্য সংস্থায় ইতিহাস গড়লেন আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা

Next Post

কলেজ ছাত্রীকে অপহরণের পর পানিতে ফেলে হত্যার অভিযোগ

Next Post
Bengali signboard for Death House at a hospital in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজ ছাত্রীকে অপহরণের পর পানিতে ফেলে হত্যার অভিযোগ

বিশ্লেষক মহিলার মুখের ছবি, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধরণ 'বি ১.১.৭', ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT