চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ইটালি ফেরত ১৪৭ জন হজক্যাম্পে কোয়ারেন্টাইনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 10, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন ভবনের সামনে বিভিন্ন ব্যানার ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালি ফেরত ১৫১ বাংলাদেশির মধ্যে ১৪৭ জনকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের স্ক্রিনিং করে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

শুক্রবার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান।

তিনি বলেন: ফ্লাইটে প্রায় ৩ শতাধিক যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ইটালি ঢুকতে না পারা ১৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনা ছিল। সেই অনুযায়ী তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের স্ক্রিনিং করে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ২টা ৩৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটটি অবতরণ করে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্লাইটটি কাতারের দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

গত সোমবার ২২৫ জন যাত্রী একটি ফ্লাইটে ঢাকা থেকে ইটালি পৌঁছান এবং এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

এ তথ্য জানিয়ে লাৎজিওর ঊর্ধ্বতন একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন: একটি ভাইরাল বোমা আমরা নিষ্ক্রিয় করেছি।

Tags: ইটালি ফেরত বাংলাদেশিকরোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৭৮ হাজার ৪৪৩, মৃত ২২৭৫

Next Post

করোনাভাইরাস: অভিযোগ জানাতে লিংক চালু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: অভিযোগ জানাতে লিংক চালু

মার্শেই ফুটবল ক্লাবের জন্য জিদান ও রোনালদোকে এক করার পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদান-রোনালদোকে এক করতে চায় মার্শেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT