চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আরও সোয়া ৪ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 07, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪ হাজার ২৫০ কোটি (৫০ কোটি ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এই ঋণ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় থেকে এই ঋণ অনুমোদন দেয়া হয়।

এটি বাংলাদেশকে এডিবির তৃতীয় ধাপের ঋণ। এর আগেও দুই দফায় ঋণ দিয়েছে সংস্থাটি।

এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি বলেছে, এই ঋণের সুবিধা পাবে বাংলাদেশের প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ। এই অর্থ দিয়ে প্রায় ১৫ লাখ পোশাককর্মীকে বেতন দেয়া যাবে। করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা তাদের বিশেষ সম্মানী দেয়া সম্ভব হবে। বাংলাদেশের সরকারের সামাজিক নিরাপত্তার আওতায় থাকা বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা অব্যাহত রাখা সম্ভব হবে।

এছাড়াও দেশের প্রায় ২০ লাখ দরিদ্র পরিবারকে প্রায় ২ হাজার টাকা (২৩ ডলার) এবং প্রায় ১০ লাখ দরিদ্র পরিবারকে ২০ কেজি করে খাবার সহযোগিতা দিতে পারবে সরকার। সেই সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও স্বল্প সুদের সরকারের কাছ থেকে ঋণ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই ঋণ ভূমিকা রাখবে। দরিদ্র ও খুবই অরক্ষিত বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ছিলেন এবং করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সবার ক্ষতি পুষিয়ে উঠতে আমরা বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবো।’

এর আগে গত ২৮ মার্চ করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল প্রায় ৮৫০ কোটি টাকা (১০ কোটি ডলার) ঋণ অনুমোদন দেয়।

Tags: এডিবিকরোনাকরোনাভাইরাস
Previous Post

তাহাজ্জুদ নামায: নিশীথের একান্ত আরাধনা

Next Post

সাংবাদিকদের জন্য বিএনপির সুরক্ষা সামগ্রী

Next Post
সাংবাদিকদের জন্য বিএনপির সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের জন্য বিএনপির সুরক্ষা সামগ্রী

নার্সরা PPE পরিধান করে করোনা টিকা প্রস্তুত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নিয়োগ পেলেন ৫ হাজার নার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT