চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আজ থেকে স্কুল খুলছে উহানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 06, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উহানে স্কুল খুলছে, শিক্ষার্থীরা ক্লাসে বসে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এর উৎপত্তির শহর চীনের উহানে বুধবার থেকে খোলা হচ্ছে স্কুল। আজ থেকে শিক্ষার্থীদের একাংশ স্কুলে যোগদানের অনুমতি পেয়েছে। পরে ধাপে ধাপে অন্য শিক্ষার্থীদেরও ক্লাস শুরু হবে বলে বিবিসি জানিয়েছে।

ডিসেম্বরে করোনাভাইরাস দেখা দেয়ার পর জানুয়ারিতে শহরটি লকডাউন করা হয়। সেই থেকে উহানে কেউ বের হতে এবং প্রবেশ করতে পারেনি।

তবে ভাইরাসের প্রকোপ অনেকটা হ্রাস পাওয়ার পর থেকে বিধিনিষেধ শিথিল হতে থাকে। গণপরিবহন, ট্রেন, বিমান চলাচল শুরু হয়। খোলা হয় ব্যবসা প্রতিষ্ঠানও। তারই ধারাবাহিকতায় এবার সীমিত আকারে খোলা হচ্ছে স্কুলও।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বুধবার ৫৭ হাজার শিক্ষার্থী স্কুলে যোগ দেবে। শহরের ১২১টি স্কুল আজ খোলা হচ্ছে।

মূলত যারা গ্রীষ্মে গ্রেড নাইনের পরীক্ষায় অংশ নেবে এবং গ্রেড টুয়েলভ এর শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তারা প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, স্কুল খুললেও কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্বসহ সকল স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের আগে করোনাভাইরাস পরীক্ষাও করাতে হবে।

উহানে ৩২ দিন ধরে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি নিশ্চিত হওয়ার পর থেকে সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক করার এই উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসে চীনে মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

Tags: উহানকরোনাভাইরাসচীন
Previous Post

করোনাভাইরাস: জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

Next Post

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

Next Post
দুই ব্যক্তি, একজন পাহাড়ে, অন্যজন ঘরে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

শিশুদের জন্য রঙিন খেলাধুলা ও বিনোদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিমানে প্রস্থান নয়, শক্তি নিয়ে ফিরে আসুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT