চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অর্ধেক বেতন হারাতে পারেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 10, এপ্রিল 2020
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার জন্মদিনে চোটের কারণে উদ্বিগ্ন, ফুটবল মাঠে বিশ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় নেইমারসহ দলের উচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের বেতন কেটে নিতে পারে লিগ ওয়ানের দল পিএসজি, এমনই জানিয়েছে ইএসপিএন এফসি।

করোনার কারণে হাতেগোনা কয়েকটি দেশ বাদে বাকি জায়গায় থমকে গেছে ফুটবল। ফ্রান্সে তো অবস্থা আরও বেশি করুণ। খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যানাল প্লাস ও বেইন স্পোর্টস এপ্রিল মাসের টেলিভিশন সত্ত্বের টাকা পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে। তাতে বিপাকে ফ্রান্সের পেশাদার দলগুলো। ফরাসি ক্লাব বোর্দোর সঙ্গে চুক্তি বাতিল করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।

সূত্রের বরাতে ইএসপিএন জানাচ্ছে, খেলোয়াড়দের বেতন কাটার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতায় আসতে চলেছে ফ্রান্সের পেশাদার ফুটবল খেলোয়াড় ইউনিয়ন। ১০ থেকে ২০ হাজার ইউরো যাদের বেতন, তারা পাবেন ২০ শতাংশ কম বেতন। ২০ থেকে ৫০ হাজার বেতনধারীদের ৩০ শতাংশ, ৫০ থেকে ১ লাখের মধ্যে ৪০ শতাংশ এবং ১ লাখের উপরে যারা বেতন পান তাদের কেটে রাখা হবে অর্ধেক। এই তালিকায় আছেন বিশ্বের দামি ফুটবলার নেইমারও।

পেশাদার ফুটবলার ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়দের বেতনের কাঠামো দেখেই কাটছাঁট করা হবে। যাদের বেতন ১০ হাজারের কম তাদের হয়তো কাটাই হবে না।

‘আমরা কাউকে জোর করছি না। অধিকাংশ খেলোয়াড়ই এর বিপক্ষে যাবেন না তা আমরা জানি। আমরা শুধু অনুরোধ করছি যেন তারা এটা মেনে নেন, তাহলে এতে অনেকের চাকরি বাঁচবে। নইলে সবাই এতে ভুগবে।’ বেতন কাটা না হলে কী ক্ষতি হবে তারই নমুনা তুলে ধরেছেন ইউনিয়ন প্রধান ফিলিপে পায়েট।

ইউনিয়নের সিদ্ধান্ত যেন খেলোয়াড়রা মেনে নেন তা নিয়ে নাকি তাদের সঙ্গে আলোচনায় বসেছেন পিএসজির কর্তারা।

Tags: নেইমারপিএসজিলিড স্পোর্টস
Previous Post

লাঠিপেটা করা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

Next Post
বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

বাংলাদেশি সিনেমা 'তোমার জন্য পাগল' এর পোস্টার, প্রেম ও নাটকের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দুপুরে রিয়াজ-শাবনূরের ‘তোমার জন্য পাগল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT