চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসে কাস্টমস কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 03, জুন 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
কাস্টমস কর্মকর্তার ছবি, করোনাভাইরাসে মৃত্যুর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মারা গেছেন কাস্টমস কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব কর্মকর্তা (আরও) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার রাত ২টা ৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

এই রাজস্ব কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জানা গেছে, জসিম উদ্দিন মজুমদার আগে থেকেই উচ্চ রক্তচাপ, অ্যাজমা, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। গত মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হন। প্রথমে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরে নমুনা পজেটিভ আসে। এরপর তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জসিম উদ্দিন মজুমদার ১৯৬৫ সালের ১ অক্টোবর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ফেনীতে তাকে দাফন করা হবে।

সূত্র জানায়, ২ জুন পর্যন্ত কাস্টমস ও ভ্যাটের মোট ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি কমিশনার (ডিসি), ২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা, ১১ জন রাজস্ব কর্মকর্তা, দুই জন সাব ইন্সপেক্টর, একজন সেপাই ও একজন কম্পিউটার অপারেটর। আক্রান্তদের মধ্যে দুই জন সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন রাজস্ব কর্মকর্তা আজ মারা গেলেন।

Tags: করোনাকরোনাভাইরাসকাস্টমস কর্মকর্তা
Previous Post

ঘূর্ণিঝড় নিসর্গ: ভক্তদের ঘরে থাকার অনুরোধ করছেন বলিউড তারকারা

Next Post

কানাডায় ভ্যাকসিনের আগাম প্রস্তুতি হিসেবে ৩৭ মিলিয়ন সিরিঞ্জ

Next Post
কানাডায় জাতীয় পতাকা ও ভ্যাকসিনের সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ভ্যাকসিনের আগাম প্রস্তুতি হিসেবে ৩৭ মিলিয়ন সিরিঞ্জ

মুম্বাইয়ের উপকূলে ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাব, জলজ নৌকা ও জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT