চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাক্রান্ত চিরঞ্জীবীকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 26, জানুয়ারি 2022
in বিনোদন
A A
চিরঞ্জীবীর ছবি, উদ্বিগ্ন অনুরাগীদের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বুধবার (২৬ জানুয়ারি) এক টুইট বার্তায় এ খবর জানান অভিনেতা নিজেই।

টুইটে এই অভিনেতা লেখেন, ‘আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অস্বস্তি শুরু হতেই নুমনা পরীক্ষা করিয়েছিলাম। ফলাফল পজিটিভ।’

একইসঙ্গে এই অভিনেতা জানান, আপাতত তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া শেষ কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন।

চিরঞ্জীবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে। তারা অভিনেতার আরোগ্য কামনা করে পাল্টা টুইটও করেছেন।

গত বছরও কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিরঞ্জীবী। তবে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে করোনামুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। পরে চিরঞ্জীবী অভিযোগ করেন—ত্রুটিযুক্ত টেস্টিং কিট ব্যবহারের কারণে প্রথমবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

বর্তমানে চিরঞ্জীবীর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আচার্য’ সিনেমাটি। কোরাতলা শিবা পরিচালিত এই সিনেমায় আরো আছেন রাম চরণ, কাজল আগরওয়াল, পূজা হেগড়ে প্রমুখ। আগামী এপ্রিলে ছবিটি মুক্তির কথা রয়েছে।

এছাড়াও মেহের রমেশ পরিচালিত ‘ভোলা শংকর’, জয়রাম মোহনরাজা পরিচালিত ‘গডফাদার’ এবং ববি পরিচালিত ‘মেগা ১৫৪’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।

Tags: করোনাক্রান্তচিরঞ্জীবীতেলেগুপূজা হেগড়েরাম চরণ
Previous Post

ছয় বছর পর প্রোটিয়া টেস্ট দলে হার্মার

Next Post

রিয়ালের বিপক্ষে থাকছেন রামোস?

Next Post
রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় মুখোশ পরে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে থাকছেন রামোস?

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন লোগো, উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিভাবকহীন ৪০ বেসরকারি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT